Chandrayaan 3: চন্দ্রযান-৩ এর সাফল্যে বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন যোগী ও আনন্দীবেন
সফল ইসরোর বিজ্ঞানীরা, সফল চন্দ্রযান ৩! সেই সাফল্যেই উচ্ছ্বসিত দেশবাসী। বুধবার ভারতের চন্দ্রযান অবতরণ করেছে চাঁদের মাটিতে। জুলাই মাসের ১৪ তারিখ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সেই সাফল্যে বিজ্ঞানীদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী থেকে দেশবাসীরা। তবে, ইসরো বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও।
আনন্দীবেন প্যাটেল জানান, বিজ্ঞানীদের এই সাফল্যে খুশি হয়েছেন দেশবাসী। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ এর অবতরণ করা বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে আমাদের দেশ ভারত। এই খুশিতে গর্বিত তিনি নিজেও। এযেন এক ইতিহাস। রাজ্যপাল ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন, সেই সঙ্গে গবেষকদের শুভেচ্ছা জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ সতীশ মাহানা, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক, এসপির সভাপতি অখিলেশ যাদব, বিএসপি প্রধা মায়াবতী, রাজ্য কংগ্রেস সভাপতি অজয় রাই, কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল-সহ রাজ্যের অনান্য বাসিন্দারা।

বুধবার চন্দ্রযানের সাফল্যের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, চন্দ্রযান ৩ এর সফল অবতরণ তিনি চাক্ষুষ দেখেছেন, এই সাফল্যের জন্য তিনি ইসরোর বিজ্ঞানীদের তিনি অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আগেই এই চন্দ্রযান -৩ এর সাফল্যের জন্য গবেষকদের অভিনন্দন জানিয়েছেন। ভারতের জন্য গর্বের বিষয়। ভারত আবারও নতুন আত্মনির্ভর ভারত হয়ে উঠেছে, আমাদের কাছে সাহস ও শক্তির উৎস আমাদের দেশ।
যোগী আরও বলেন চন্দ্রযান-৩ এর সাফল্য বিজ্ঞানীদের আরও অনেক বড় করে তুলবে। মহাবিশ্বের অনেক অজানা কাহিনী তুলে ধরবে ভারতের বিজ্ঞানীরাই। এই সাফল্য শুধু দেশের নয়, পুরো বিশ্বের। মুখ্যমন্ত্রী তাঁর টুইটারের প্রোফাইলে চন্দ্রযানের সফল অবতরণের ভিডিওটি শেয়ার করেছেন, সেই সঙ্গে জানিয়েছেন ১৪০ কোটির বেশি ভারতীয়দের স্বপ্ন আজ পূর্ণতা পেল। ভারতই বিশ্বের একমাত্র দেশ যে চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছুঁতে পেরেছে।
তিনি আরও বলেন, যা কেউ করতে পারেননি, তা ইসরোর বিজ্ঞানীরা করে দেখিয়েছে। অসম্ভবকে সম্ভব করে তুলেছেন বিজ্ঞানীরা। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি ইসরোর বিজ্ঞানীদের ও দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
চন্দ্রযান-৩ এর সফল অবতরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যোগী আদিত্যনাথ লিখেছেন, ১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন নিয়ে চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান-৩। জয় হিন্দ! এই সাফল্য সমগ্র পৃথিবীর।
উল্লেখ্য, পড়ুয়াদের আরও শিক্ষিত করে তোলার জন্য বুধবার যোগী সরকার কিন্তু সন্ধ্যেবেলা স্কুলও খুলে রেখেছিলেন। বুধবার বিকেল ৫ টা ২৭ মিনিটে চন্দ্রযান-৩-র চাঁদে অবতরণ প্রক্রিয়াটি ইসরোর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল ও দূরদর্শনে দেখানো শুরু হয়েছে। আর সেই কারণেই যোগী সরকার স্কুল্গুলি বিকেল ৫ টা ১৫ মিনিট থেকে ৬ টা ১৫ মিনিট স্কুল খুলে রাখার নির্দেশও দিয়েছিলেন। ডিরেক্টর জেনারেল স্কুল এডুকেশন বিজয় কিরণ আনন্দ জানান, স্কুল খুলে রাখার জন্য তিনি যোগী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।












Click it and Unblock the Notifications