Chandrayaan 3: মেঘলা থাকবে আকাশ, হতে পারে বৃষ্টিও! চন্দ্রযান-৩ উৎক্ষেপণের আগে নজর IMD-এর
Chandrayaan 3 Launch: আরমাত্র কয়েক ঘন্টার অপেক্ষা! ইতিমধ্যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তরফে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। দুপুর ২ টো বেজে ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে Chandrayaan 3। একেবারে শেষ মুহূর্তের ব্যস্ততা ইসরোতে।
শ্রীহরিকোটা থেকে চাঁদের পথে পাড়ি দেবে চন্দ্রযান-৩। তবে উৎক্ষেপণের আগে আবহাওয়ার দিকে বিশেষ নজর রাখছেন মহাকাশ বিজ্ঞানীরা। সফল উতক্ষেপনের ক্ষেত্রে আবহাওয়া ঠিক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে উৎক্ষেপণের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

তবে দর্শকরা নিরাশ হতে পারেন। ইতিহাসের সাক্ষী থাকতে ইতিমমধ্যে চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণের দিকে তাকিয়ে কোটি কোটি মানুষ। এমনকি শ্রীহরিকোটার বাইরেও বহু মানুষের ভিড়। আর এর মধ্যে মৌসম ভবন শ্রী হরিকোটার আবহাওয়ার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, উপকূলীয় অন্ধ্রের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হল দুপুর আড়াইটে নাগাদ সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের আকাশ মেঘলা থাকবে।
তাহলে শেষ মুহূর্তে কি বাতিল হতে পারে Chandrayaan 3 এর যাত্রা? এমন কোনও অবশ্য সম্ভাবনা দেখছেন না বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত আবহাওয়া অনুকূল রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণের সাক্ষী থাকতে যারা শ্রীহরিকোটায় উপস্থিত তাদের ক্ষেত্রে তা দেখতে সমস্যা হতে পারে। দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে বলে আশঙ্কা মৌসম ভবনের।
তবে এক্ষেত্রে ভালো ক্যামেরার মাধ্যমে ঐতিহাসিক মুহূর্ত বন্দি করে রাখারই পরামর্শ হাওয়া অফিসের! মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, উৎক্ষেপণের সময় তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এমনটাই মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। যা উৎক্ষেপণের অনুকূল বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, মহাকাশ গবেষণা সংস্থাতে এই মুহূর্তে চরম ব্যস্ততা। উৎক্ষেপণের আগে যে সমস্ত কাজ করা প্রয়োজন তা ইতিমধ্যে এক এক করে সারছেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবারই Chandrayaan 3 লঞ্চ হওয়ার আগে মন্দিরে পুজো দিয়ে এসেছেন বিজ্ঞানীরা।












Click it and Unblock the Notifications