Chandrayaan 3: চাঁদ অভিযান ভার্চুয়াল দেখবেন প্রধানমন্ত্রী মোদী, উত্তর প্রদেশে সন্ধ্যে পর্যন্ত খোলা স্কুল
আজ বড় পরীক্ষা ভারতের। তৃতীয়বার চাঁদে অভিযান। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় গোটা দেশ। গতকাল থেকেই চন্দ্রযান-৩র চাঁদ অভিযানের সাফল্যকামনায় শুরু হয়ে গিয়েছে পুজো। আজ সেই বড় পরীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি দেখবেন চন্দ্রযান-৩র চাঁদ অভিযান।
সকাল থেকেই গোটা দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে বিশেষ পুজো-প্রার্থনা-নমাজ পাঠ। গতকাল পশ্চিমবঙ্গ থেকে থেকে শুরু করে একাধিক জায়গায় হয়েছে বিশেষ যজ্ঞ। আজ উত্তর প্রদেশে সন্ধে পর্যন্ত স্কুল খুলে রাখার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যে স্কুলগুলিতে লাইভ দেখানো হবে চন্দ্রযান-৩র চাঁদে অবতরণ।

ইসরোর সদর দফতরে এখন সাজো সাজো রব। গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ভারতের দিকে। সেদিক থেকে বলতে গেলে আজ ভারতের বড় পরীক্ষা। ইতিমধ্যেই চন্দ্রযান-৩র সফট ল্যান্ডিং নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। বিকেল পাঁচটা ২০ মিনিট থেকে লাইভ টেলিকাস্ট শুরু করবে ইসরো। তার আগে চন্দ্রযান-৩র গতির উপরে নজর রাখা হচ্ছে। গতবার হার্ড ল্যান্ডিংয়ের কারণেই চাঁদের মাটি ছোঁয়ার আগের মুহূর্তে ছিটকে গিয়েিছল চন্দ্রযান-২। সেই ভুল আর এবার করতে চাইছে না ইসরো। সেকারণে বাড়তি সতর্কতা নিয়ে এগোচ্ছেন বিজ্ঞানীরা।
এদিকে গোটা দেশ আজ সকাল থেকেই চন্দ্রযান-৩র উন্মাদনায় মেতেছে। মহাকাল মন্দিরে চলছে পুজো। উত্তর প্রদেশ ভোপাল একাধিক জায়গায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গেও একাধিক জায়গায় চলছে পুজো অর্চনা। নমাজ পাঠও চলছে একাধিক জায়গায়। এদিকে উত্তর প্রদেশে আজ সন্ধে পর্যন্ত স্কুল খুলে রাখার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। স্কুলে স্কুলে েদখানো হবে চন্দ্রযান-৩র চাঁদে অবতরণের লাইভ।
রাজনৈতিক দলের নেতারাও ইসরোকে এই নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ইসরো রাজনীতির উর্ধ্বে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন ইসরোর এই চাঁদ অভিযান নিয়ে। শিবসেনাও ইসরোর সাফল্য কামনা করেছেন। গোটা দেশের কাছে আজ এক গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications