Chandrayaan 3: চন্দ্রযানের অবতরণের আগেই চাঙ্গা মার্কেট, বাজার দর বৃ্দ্ধি পেল কোন সংস্থাগুলির?
বুধবার সন্ধায় চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে ভারতের পাঠানো চন্দ্রযান। অবতরণের দিনে সকাল থেকেই চাঙ্গা ভারতের শেয়ার বাজার। বিশেষত মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত কোম্পানীগুলির বাজার দর বুধবার সকাল থেকেই উর্ধ্বমুখী। ব্লুমবার্গের তথ্য অনুসারে যে সমস্ত কোম্পানীগুলি রকেট বা মহাকাশযান তৈরিতে পণ্য সরবরাহ করে তাদের বাজার দর রেকর্ড পরিমাণ বৃদ্ধি্ পেয়েছে।
মঙ্গলবারে ট্রেড শুরু হল ফ্ল্যাট নোটে। বুধাবর সকাল ৯.১৬ মিনিট নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় ০।০১ শতাংশ অথবা ৬.৬২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয় ৬৫২২৬.৬৫। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় ০.০৭ শতাংশ থেকে ১৪.০৫ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে ছিল ।ব্লুমবার্গের তথ্য অনুসারে মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত কোম্পানীগুলির বাজার দর ২.৫ বিলিয়ন ডলার চলতি সপ্তাহে বৃদ্ধি পেয়েছে।

২০১৮ সালে পরশ ডিফেন্স স্পেস অপটিক্সে প্রবেশ করেছিল। তখন ইসরোর থেকে তারা স্পেস অপটিক্সের বিশাল অর্ডার পেয়েছিল। চন্দ্রযান ৩ তৈরির ক্ষেত্রে অধিকাংশ পণ্যই সররবাহ করেছে এই সংস্থাটি। বুধবার সকালে তাদের শেয়ারের দাম ছিল ৬৮৪.৭০ টাকা।
চন্দ্রযান ৩-এর জন্য লারসন অ্যান্ড টুরবো ক্রিটিক্যাল বুস্টার সেগমেন্ট তৈরি করেছে। প্রধানত 'হেড এন্ড সেগমেন্ট', 'মিডল সেগমেন্ট' ও 'ন্যাজাল বাকেট প্লাঞ্জ' তৈরি করেছে। ২৩ অগাস্টের সকালে এই কোম্পানিটির শেয়ারের দাম হয় সর্বোচ্চ ২৭২৬ টাকা।এরআগে এখনও এত দাম উঠেনি এই কোম্পানীর শেয়ারের।

এইচএএল বা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড একটি সরকার অধিনস্ত সংস্থা। এইচএএল বিমান, হেলিকপ্টার, ইঞ্জিন ও এই ধরণের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে। এই কোম্পানীটির শেয়ারের দামেও রেকর্ড বৃদ্ধি হয়। বুধবার হ্যালের শেয়ারের দাম ছিল ৪০১৮.৯০ টাকা।
অন্ধ্রপ্রদেশের এমটিএআর-এর কারখানায় ইসরোর মহাকাশ মিশনে ব্যবহৃত ইঞ্জিন তৈরি করা হয়েছিল। এই কোম্পানি নিউক্লিয়ের পাওয়ার প্ল্যান্টের জন্য ফুয়েলিং মেশিন হেড, গ্রিড প্লেট ও এফএম ব্রিজ ও কলাম তৈরি করে। এমটিএআর ইসরোর জন্য লিকুইড প্রপালশন রকেট ইঞ্জিন, ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করে।চন্দ্রযান ৩-র ল্যান্ডিংয়ের সকালে এই কোম্পানীর প্রতিটি শেয়ারের মূল্য ছিল ২১০৯.৭৫ টাকা।

এবার চন্দ্রযান ৩ মিশনের মাধ্যমে ভারত দ্বিতীয়বার সেই চেষ্টা করছে চলেছে। বর্তমানে চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে চন্দ্রযান ও চাঁদের চারদিকে পাক খাচ্ছে। আগামী ২৩ অগস্ট তা চাঁদের মাটিতে সফট ল্যান্ড করবে। সঙ্গে সঙ্গে চতুর্থ দেশ হিসাবে ভারত চাঁদের মাটিতে নামবে ও প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে ভারতের চন্দ্রয়ান।












Click it and Unblock the Notifications