PM Narendra Modi: গ্রিসে বিশেষ সম্মান মোদীকে, কাল ইসরোয় যাবেন প্রধানমন্ত্রী, মেগা রোড শো বিজেপির

Chandrayaan 3: গ্রিসে দু-দিনের সফর সেরে কাল সোজা বেঙ্গালুরু পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফর পূর্বনির্ধারিত। চন্দ্রযান মিশনের সাফল্যের পর ইন্ডিয়ান স্পেচ রিসার্চ অরগানাইজেশন বা ইসরো টিমের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।

গত বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে অবতরণের পর দক্ষিণ আফ্রিকা থেকেই ইসরোকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী। এবার হবে সামনাসামনি সাক্ষাৎ। মোদীর সফর ঘিরে মহামিছিল আয়োজন করেছে বিজেপি।

Chandrayaan 3: গ্রিসে বিশেষ সম্মান মোদীকে, কাল ইসরোয় যাবেন প্রধানমন্ত্রী

২৬ কিলোমিটার রোড শো আয়োজন করে চমক দিতে চাইছে কর্নাটক বিজেপি। কর্নাটকের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা আর অশোক বলেন, প্রধানমন্ত্রী শনিবার ভোরে বেঙ্গালুরু পৌঁছবেন। তাঁকে স্বাগত জানাতে হ্যাল বিমানবন্দরে অন্তত ৬ হাজার মানুষ উপস্থিত থাকবেন। সেখানে বেঙ্গালুরুর বাসিন্দাদের প্রতি কোনও বার্তা প্রধানমন্ত্রী দিতে পারেন।

কাল ইসরোর দফতরেও যাবেন প্রধানমন্ত্রী। বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়ে তাঁদের উৎসাহিত করতে। চন্দ্রযানের এই সাফল্য এবং তারপর প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিজেপি রাজনৈতিকভাবেও কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে চাইছে। বিধানসভা নির্বাচনে পরাস্ত হয়ে বিজেপি ক্ষমতা হারানোর পর কর্নাটকে এই প্রথমবার যাচ্ছেন মোদী। তাঁর এই সফর ঘিরে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করতে চায় বিজেপি।

এমনও জানা যাচ্ছে, মোদীর কর্নাটক সফরের দিন ভোরবেলাতেই ২৫ হাজার কর্মী-সমর্থককে রোড শো-য় উপস্থিত করানোর টার্গেট নিয়েছে বিজেপি। বিমানবন্দরে ভোরবেলাতেই প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। জালাহাল্লি থেকে আইএসটিআরএসি পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় একটি বিশেষ রোড শো আয়োজন করা হবে।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও কর্নাটকে বিরোধী দলনেতা বা রাজ্য সভাপতির নাম চূড়ান্ত করেনি। কংগ্রেস থেকে বিজেপিতে আসা কয়েকজন বিধায়ক পুরানো দলে ফিরতে চান বলে খবর। এই পরিস্থিতিতে বেশ অগোছালো পরিস্থিতিতে কর্নাটক বিজেপি। মোদীর সফর হতে পারে ভোকাল টনিক। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং কর্নাটকের দায়িত্বপ্রাপ্ত অরুণ সিংয়ের আজই বেঙ্গালুরু পৌঁছনোর কথা।

Chandrayaan 3: গ্রিসে বিশেষ সম্মান মোদীকে, কাল ইসরোয় যাবেন প্রধানমন্ত্রী

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এথেন্সে আজ বৈঠক হয়েছে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের। গ্রিসের রাষ্ট্রপতি ক্যাটেরিনা সাকেল্লারোপৌলু (Katerina Sakellaropoulou) নরেন্দ্র মোদীকে গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব হনার সম্মানে ভূষিত করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+