Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chandrayaan 3: নাসার শুভেচ্ছা বার্তা, ঐতিহাসিক সাফল্যে সারা বিশ্বের কুর্ণিশ ভারতকে

সফল ভারতের তৃতীয় চাঁদের পাহাড় অভিযান। বুধবার সন্ধ্যায় এল সেই মাহেন্দ্রক্ষণ। চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করল ভারতের তৈরি চন্দ্রযান ৩। ঐতিহাসিক এই দিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছে ইসরো। সারা বিশ্বের চোখ ছিল আজ ভারতের দিকে। চন্দ্রযানের সফল অবতরণের সঙ্গে সঙ্গেই গোটা বিশ্ব থেকে এল শুভেচ্ছা বার্তা। বিদেশি রাষ্ট্রনেতারাও শুভেচ্ছা জানালেন ভারতের এই ঐতিহাসিক সাফল্যে।

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় বসেছে ব্রিকস সম্মেলনের আসর। এই মঞ্চ থেকেই ভারতকে শুভেচ্ছা জানান দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেন, 'ভারতকে অনেক অভিনন্দন। এটা আমাদের সাফল্য। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি একটা পরিবারের মতোই। অভূতপূর্ব সাফল্যের জন্য ভারতকে অনেক শুভেচ্ছা।'

Chandrayaan 3

ইসরোর কর্মকাণ্ডে নজর ছিল নাসারও। চাঁদের দেশে ভারতের সফল অভিযানের জন্য মার্কি ‌ন মুলুক থেকে এল নাসার শুভেচ্ছা বার্তা। নাসার পক্ষ থেকে বিল নেলসন সমাজ মাধ্যমে লেখেন, 'চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফল অবতারণার জন্য ইসরোকে অনেক শুভেচ্ছা। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করাতে সক্ষম হল ভারত। আমরাও এই মিশনে যুক্ত থেকে পেরে গর্বিত।'


ইউরোপীয় স্পেস সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় ভারতকে। সেখানে লেখা হয়, 'অবিশ্বাস্য, অভিনন্দন ইসরো, চন্দ্রযান ৩ এবং সমস্ত ভারতবাসীকে। এটা আমাদের জন্যও দারুণ একটা শিক্ষা।' ভারতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালেক্স এলিস সমাজ মাধ্যমে লিখেছেন, 'ভারত এবং বিশ্বের জন্য গর্বের মুহুর্ত, বাধাউ হো।' একইসঙ্গে ফ্রান্সের পক্ষ থেকে অভিনন্দন বার্তা এসেছে।


ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লিখেছে‌ন, 'ফ্রান্সের দূতাবাসে ভারতীয় বন্ধুদের সঙ্গে ঐতিহাসিক এই মুহুর্তের সাক্ষী থাকলাম।' রাশিয়ার পক্ষ থেকেও ভারতকে এই ঐতিহাসিক কর্মকাণ্ডের জন্য অভিনন্দন জানানো হয়েছে।

দেশের গর্বে গর্বিত ভারতের প্রধানমন্ত্রীও। দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়াল বার্তায় নরেন্দ্র মোদী বলেন, 'চোখের সামনে যখন এমন ইতিহাস রচনা হতে দেখতে পাই তখন আমার জীবন ধন্য হয়ে যায়। চিরন্তন হয়ে রইল এই মুহূর্ত। এই সন্ধ্যা অভূতপূর্ব। এই মুহূর্ত অবিস্মরণীয়। বিকশিত ভারতের শঙ্খধ্বনি। নয়া ভারতের জয়ধ্বনি বহন করল এই মুহূর্ত।'

Chandrayaan 3

এখইসঙ্গে মোদী উল্লেখ করেছেন, ' মহাসমুদ্র পার করে এই সন্ধ্যা জয়ের চিহ্ন বহন করে আনল। আমরা এখন চাঁদের পথে হাঁটছি। এই সন্ধ্যা ১৪০ কোটি ভারতের হৃদস্পন্দনের আওয়াজ। ভারতে নয়া বিশ্বাস, নয়া চেতনার সন্ধ্যা এটি। ভারতে অমৃতকালের প্রথম লগ্নের সাফল্যে এটি যেন অমৃতবর্ষা।ইসরোর সকলকে আমার ধন্যবাদ।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+