Chandrayaan 3: চন্দ্রযান ৩-এর পিছনে NASA-র কী ভূমিকা জানেন? সাহায্য করছে ইউরোপিয়ান স্পেস এজেন্সিও

Chandrayaan 3: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। আর তা সফল হলেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ( ISRO) মুকুটে উঠবে সাফল্যের নয়া পালক। তৈরি হবে নয়া ইতিহাস।

বিজ্ঞানীরা বলছেন, চন্দ্রযান তিন ( Chandrayaan 3) সফল হলে মহাকাশ বিজ্ঞানের অজানা দিকগুলি সামনে চলে আসবে। তবে, ভারতের এই অভিযানে সমর্থন করেছে কিছু বিদেশি সংস্থা।

Chandrayaan 3

Chandrayaan 3: অভিযানে ইসরোকে সাহায্য করছে নাসা

তার মধ্যে রয়েছে মার্কিন সংস্থা নাসাও ( Nasa)। শুরু থেকেই ভারতের মহাকাশ সংস্থা ইসরো-কে নানাভাবে সাহায্য করেছে নাসা। ক্যালিফোর্নিয়ার নাসার ডিএসএন কমপ্লেক্স থেকে বিশেষ ভাবে সাহায্য নেওয়া হচ্ছে। কারণ এটি পৃথিবীর অন্য প্রান্তে রয়েছে।

এমন পরিস্থিতিতে ভারতের মহাকাশ স্টেশন থেকে যখন চাঁদ দেখা যাবে না, তখন এখান থেকে তথ্য সংগ্রহ করে ইসরোকে দেওয়া হবে। এছাড়াও মহাকাশযানটির স্বাস্থ্য পরীক্ষার জন্য নাসা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। স্পেস নেটওয়ার্কের ক্ষেত্রে নাসার সাহায্য নিতে হয়েছে ইসরো-কে।

Chandrayaan 3: সাহায্য করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি

নাসা ছাড়াও এই অভিযানে সাহায্য করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ ( Eesa) । ইএসএ নেটওয়ার্ক থেকে স্পেসক্রাফটের গতিপথে নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। স্পেসক্রাফট-এর টেলিমেট্রি খতিয়ে দেখে ইএসএ তথ্য পাঠায় বেঙ্গালুরুর মিশন অপারেশন সেন্টারে।

বেঙ্গালুরু থেকে বার্তা যায় স্যাটেলাইটে। ইএসএ-র গ্রাউন্ডত স্টেশনেরও একটা বড় ভূমিকা রয়েছে। ল্যান্ডার মডিউলের সঙ্গে যোগাযোগ করার জন্য ইএসএ একটি বিশেষ ব্যবস্থাও রেখেছে।

Chandrayaan 3

Chandrayaan 3: একাধিক চ্যালেঞ্জ

চাঁদের মাটিতে ল্যান্ডিংয়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। গোটা বিশ্বের নজর এই মুহূর্তে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের উপর রয়েছে। তবে শেষ মুহূর্তে ল্যান্ডিংয়ের সময় পিছিয়ে দেওয়া হতে পারে। এমনটাই মহাকাশ গবেষনার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা জানাচ্ছেন। একই সঙ্গে চাঁদের মাটিতে নামার গতিও খুব গুরুত্বপূর্ণ।

শেষ মুহূর্তে যদি গতি না নিয়ন্ত্রণ করা যায় তাহলে বিপদ। এমনকি বিক্রম আছড়ে পড়তে পারে বলেও আশঙ্কা। ফলে সময় যত এগিয়ে আসছে ততই রক্তচাপ বাড়ছে ইসরোর বিজ্ঞানীদের। এই অবস্থায় গোটা দেশজুড়ে চলছে প্রার্থনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+