Chandrayaan 3: মাইনাস ১৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খানাখন্দে ভরা ভূমি, চাঁদের দক্ষিণ মেরুতে পরতে পরতে রহস্য

চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা চন্দ্রযান-৩। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে সে। কিন্তু চাঁদের এই দক্ষিণ মেরু একেবারেই সহজ জায়গা নয়। বলছেন বিজ্ঞানীরা। যার কারণে বারবার ব্যর্থ হচ্ছে একাধিক দেশে। ভারত আগে ২ বার সেখানে পৌঁছতে পারেনি। কয়েকদিন আগে রাশিয়ার মুন মিশনও ব্যর্থ হয়েছে।

কেন বারবার চাঁদের দক্ষিণ মেরুতে সব অভিযান ব্যর্থ হচ্ছে। এর নেপথ্যে রয়েছে সেখানকার পরিবেশ। প্রথমত কিছু অঙ্ক কষায় ভুল হয়েছিল ভারতের। চাঁদে যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি নেই সেহেতু যে গতিতে চাঁদের দিকে ধেয়ে এসেছে আগের চন্দ্রযানগুলি তাতে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে ছিটকে বেরিয়ে গিয়েছে তারা। সেকারণে এবার বেশি করে সফট ল্যান্ডিংয়ে জোর দিচ্ছে ইসরো। ধীরে ধীরে চাঁদের মাটিতে অবতরণ করলে আর গতির বিপরীত প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না। তাতে ছিটকে বেরিয়ে যাওয়ার ঝুঁকিও থাকে না।

Chandrayaan 3

কিন্তু চাঁদের যে প্রান্তে অবতরণ করতে চলেছে চন্দ্রযান-৩ তার পরিবেশও কিন্তু সুবিধার নয়। চাঁদের দক্ষিণ মেরু সম্পর্কে তেমন ভাল ধারনা কোনও মহাকাশ গবেষণা সংস্থারই নেই। তবে নাসা বিজ্ঞানীরা যে তথ্য সংগ্রহ করতে পেরেছে তাতে চাঁদের যাবতীয় কলঙ্ক এই দক্ষিণ মেরুতেই রয়েছে। যেহেতু সূর্যের আলো এখানে ভালো করে পৌঁছয় না সেকারণে এখানকার তাপমাত্রা মাইনাস ১৭০ থখেকে মাইনাস ১৭৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে।

শুধু যে তাপমাত্রাই প্রতিকূল তা নয় চাঁদের দক্ষিণ মেরুর ভূমি রূপ খুব একটা সুবিধার নয়। এবরো খেবরো বন্ধুর ভূমিরূপ। পাহাড় থেকে গভীর খানাখন্ডে ভরা এখানকার ভূমি। সেকারণেই ইসরোর বিজ্ঞানীরা বারবার সমতল জায়গা খুঁজেছেন চন্দ্রযান-৩র অবতরণের জন্য। কিন্তু প্রতিকূল পরিবেশের মধ্যেও এই দক্ষিণ মেরুতেই লুকিয়ে রয়েছে চাঁদের আসল সম্পদ। সেই সম্পদের খোঁজেই গোটা বিশ্ব এখন সেখানে যেতে চাইছে।

চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে প্রচুর পরিমানে জলীয় বরফ। যা হাইড্রোজেন এবং হিলিয়ামের আঁতুরঘর। এই হিলিয়াম থ্রি কোনও রকম বর্জ্য উৎপাদন ছাড়াই প্রচুর পরিমানে শক্তি উৎপাদন করতে পারে। আবার হাইড্রোজেন ভাল জ্বালানির কাজ করে। গোটা বিশ্বের মহাকাশ গবেষণার ক্ষেত্রে হাইড্রোজেনের প্রয়োজন সবচেয়ে বেশি। কারণ রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার হয় এই হাইড্রোজেন। নাসা আবার চাঁদ থেকে মঙ্গল অভিযান করা যায় কিনা তার পরিকল্পনা করছে। সেকারণেই চাঁদের দক্ষিণ মেরুতে অভিযানে মরিয়া হয়ে উঠেছে সব দেশ। চন্দ্রযান-৩ সফল হলে বিশ্বের প্রথম দেশ হবে ভারত যে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+