Chandrayaan 3 Launch Live Updates: সফল উৎক্ষেপণ! নির্ধারিত কক্ষপথেই চন্দ্রযান-৩

Chandrayaan 3 Launch Live Updates: কাউন্টডাউন শুরু! হাতে আর মাত্র কয়েক ঘন্টা! ইতিহাস তৈরি করে চাঁদের মাটি ছোঁবে ভারতের মহাকাশ যান। ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে চাঁদের পথে পাড়ি দেবে চন্দ্রযান-৩। দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে শুরু হবে যাত্রা।

Chandrayaan 3 Launch LIVE কাউন্টডাউন শুরু!

ইতিমধ্যে শ্রীহরিকোটায় শুরু হয়ে গিয়েছে চন্দ্রযান-৩ এ শুরু হয়ে গিয়েছে যাবতীয় প্রস্তুতি। আর তা শুরু হওয়ার আগে তিরুপতি মন্দিরে পুজো দেন গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিজ্ঞানী থেকে গবেষকরা।

  • LIVE শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ

Jul 14, 2023, 7:33 pm IST

যুবরাজ সিং থেকে জয় শাহ! শুভেচ্ছা বার্তা ইসরোকে

ইসরোর গবষেক এবং এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা প্রতিটি ব্যাক্তিদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন যুবরাজ সিং থেকে জয় শাহ।
Jul 14, 2023, 7:08 pm IST

শুভেচ্ছাবার্তা সচিনের!

সচিন টুইট করে লিখেছেন, "ইসরোর পে লোডে ১৪০ কোটি দেশবাসী স্বপ্ন, গর্ব এবং বিশ্বাস রয়েছে। চন্দ্রযান-৩ এর উত্ক্ষেপণ আমাদের সবার হৃদয়কে আরও গবির্ত করেছেন। সব বিজ্ঞানীদের তাঁদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানাই। দেশবাসীর জন্য আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। জয় হিন্দ।"
Jul 14, 2023, 6:37 pm IST

অস্ট্রেলিয়ার হাইকমিশনের তরফে শুভেচ্ছাবার্তা

অস্ট্রেলিয়ার হাইকমিশনের তরফে ভারতের মহাকাশ সংস্থা ইসরোকে শুভেচ্ছাবার্তা।
Jul 14, 2023, 5:53 pm IST

চন্দ্রায়ন তিন নিয়ে যা বলছেন ইসরো কর্তা

চন্দ্রায়ন তিন গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ!
Jul 14, 2023, 5:04 pm IST

Chandrayaan 3: উচ্ছ্বাস বিজ্ঞানীদের পরিবারে

Chandrayaan-3 মিশনের ডিরেক্টর Ritu Karidhal এর পরিবারে উৎসবের মেজাজ। উৎক্ষেপণ সফল হতেই মিষ্টি দেওয়া শুরু ।
Jul 14, 2023, 4:33 pm IST

সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্রীয় মন্ত্রী এবং ইসরো প্রধান

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, "মোদী সরকারের ৯ বছরে শুধু রকেট উৎক্ষেপণের মধ্যে সীমাবদ্ধ নেই... বিশ্ব এখন আমাদের দিকে তাকিয়ে আছে। আরও কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী?
Jul 14, 2023, 4:11 pm IST

ISRO নয়া মাইলস্টোন তৈরি করল, বার্তা Droupadi Murmu-এর

মহাকাশ গবেষনাতে নয়া মাইলস্টোন তৈরি করল ইসরো। শুভেচ্ছা বার্তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।
Jul 14, 2023, 3:54 pm IST

Chandrayaan 3 ভারতের জন্যে গর্বের! বললেন কেন্দ্রীয় মন্ত্রী

উৎক্ষেপণ সফল হতেই শুভেচ্ছাবার্তায় ভাসছে ইসরো। ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ভারতের জন্যে গর্বের দিন বলে ব্যাখ্যা করেছেন। শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং সহ একাধিক রাজ্যের মন্ত্রীরা।
Jul 14, 2023, 3:35 pm IST

Chandrayaan 3 Live: নতুন মাইলস্টোন, বার্তা মোদীর

ইতিহাস তৈরি হতেই বার্তা মোদীর। চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ নিয়ে প্রধানমন্ত্রী টুইট করেছেন এবং লিখেছেন, চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ যাত্রায় একটি নতুন অধ্যায় তৈরি করেছে। এটি প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন। আরও কি লিখছেন তিনি? দেখুন সেই টুইট-
Jul 14, 2023, 3:16 pm IST

Chandrayaan 3 Launch Live: নির্ধারিত কক্ষপথেই চন্দ্রযান-৩

নির্ধারিত কক্ষপথেই এগোচ্ছে ভার‍তের মহাকাশ যান চন্দ্রযান-৩। ইতিমধ্যে চন্দ্রযানের থেকে আলাদা হয়েছে রকেট। সবকিছু এখনও পর্যন্ত ঠিক রয়েছে। ঠিক রয়েছে যান টির স্বাস্থ্যও। সফল উৎক্ষেপণের পরেই আপ্লূত বিজ্ঞানীরা।
Jul 14, 2023, 3:04 pm IST

Chandrayaan 3 Launch Live: সঠিক কক্ষপথেই চন্দ্রযান তিন

চন্দ্রযান 3 সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। মিশন ডিরেক্টর এস মোহন কুমার এমনটাই তথ্য জানিয়েছেন। এর সঙ্গেই সতীশ ধাওয়ান সেন্টারে উদযাপন শুরু হয়। ইতিমধ্যে সেই ছবি ধরা পড়েছে ওয়ান ইন্ডিয়ার ক্যামেরায়। সাক্ষী থাকুন ঐতিহাসিক মুহূর্তের-
Jul 14, 2023, 2:56 pm IST

Chandrayaan 3 Launch Live: নেতা থেকে অভিনেতাদের শুভেচ্ছাবার্তা

সফল উৎক্ষেপণ চন্দ্রযান তিনের। আর এরপরেও শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে। নেতা থেকে অভিনেতা। সবাই টুইটারে ইসরোকে শুভেচ্ছা তবে সামনের দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ বলছেন বিজ্ঞানীরা।
Jul 14, 2023, 2:46 pm IST

Chandrayaan 3 Live Stream: কক্ষপথ ছাড়িয়ে চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযান ৩

কক্ষপথ ছাড়িয়ে চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযান ৩। মুহূর্তটা যদি মিস করে থাকেন তাহলে এখনই দেখে নিন সেই ঐতিহাসিক মুহূর্ত। চন্দ্রযানের উৎক্ষেপণ সফল হতেই হাততালিতে ভরল ইসরোর দফতর।
Jul 14, 2023, 2:39 pm IST

Chandrayaan 3 Launch Live Updates: সফল উৎক্ষেপণ চন্দ্রযান-৩ এর

সফল উৎক্ষেপণ চন্দ্রযান-৩ এর। পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল চন্দ্রযান। ইতিহাসের সাক্ষী ভারত। তবে টেনশন রয়েছে এখনও।
Jul 14, 2023, 2:36 pm IST

Chandrayaan 3 Launch Live Updates: ইসরোর ছবি

ইসরোতে এই মুহূর্তে বিজ্ঞানীরা। চাপা টেনশন!
Jul 14, 2023, 2:28 pm IST

Moon Mission 2024 LIVE: দেওয়া হল ক্লিয়ারেন্স

কিছুক্ষণের মধ্যেই উড়বে চন্দ্রযান-৩। ইতিমধ্যে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। প্রাক্তন ISRO প্রধান রাধাকৃষ্ণান, কে সিভান এবং এএস কিরণ কুমারও সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে উপস্থিত রয়েছেন। এছাড়াও মহাকাশ গবেষণা সংস্থার বাইরে বহু মানুষের ভিড়।
Jul 14, 2023, 2:15 pm IST

Chandrayaan 3 Launch LIVE: আর মাত্র কয়েক মিনিট

আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। শ্রীহরি কোটায় একেবারে শেষ মুহূর্তের ব্যস্ততা। ভারত সহ গোটা বিশ্বের নজর এই মুহূর্তে ইসরোর উপর। ফাইলান কাউন্টডাউন শুরু হয়ে গেছে
Jul 14, 2023, 1:44 pm IST

শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

চন্দ্রযান-৩ উৎক্ষেপণকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অভিযান ও ১৪ জুলাই স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মনে করছেন তিনি।
Jul 14, 2023, 1:26 pm IST

ইসরোর দফতরে স্কুল পড়ুয়ারা

সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে শ্রীহরিকোটায় ইতিহাসের সাক্ষী থাকতে হাজির স্কুলপড়ুয়ারা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে সকলে গর্বিত ও উৎসাহিত।
Jul 14, 2023, 1:18 pm IST

চন্দ্রযান-২ এর সাফল্যও গর্বের, বললেন মোদী

রিমোট সেন্সিংয়ের মাধ্যমে চন্দ্রযান-২ চাঁদে সোডিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্রোমিয়ামের সন্ধান পেয়েছে, যা-ও এক যুগান্তকারী সাফল্য। এমনটাই নতুন মিশনের আগে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Jul 14, 2023, 1:14 pm IST

শুরু কাউন্টডাউন

ইতিমধ্যে শুরু হয়ে গেল চন্দ্রযান মিশনের কাউন্টডাউন। এদিন দুপুর ২টো ৩৫ মিনিটে উৎক্ষেপণ হবে চন্দ্রযান-৩। তার আগে একটু আগে মিশনের কাউন্টডাউন শুরু করল ইসরো।
Jul 14, 2023, 12:13 pm IST

Chandrayaan 3 LIVE: শ্রীহরি কোটায় স্কুল পড়ুয়ারা

শ্রীহরিকোটা থেকে চাঁদের পথে পাড়ি দেবে চন্দ্রযান-৩। সাক্ষী থাকতে মহাকাশ গবেষণা সংস্থায় উপস্থিত স্কুল পড়ুয়ারা। এক স্কুল পড়ুয়া জানাচ্ছেন, তিনি বড় হয়ে কল্পনা চাওলার মতো মহাকাশচারী হতে চান। রইল সেই ভিডিও
Jul 14, 2023, 11:55 am IST

Chandrayaan 3 Mission LIVE: বার্তা দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী

ঐতিহাসিক মুহূর্তে ভারত! শুভেচ্ছা বার্তা জানিয়ে টুইট করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি লিখছেন, পূরণ হবে স্বপ্ন! ৩ বছরের তপস্যা, সাধনা এবং পরিশ্রমের পর স্পেশসিপ #Chandrayaan3 চাঁদ জিততে চলেছে। সমগ্র দেশ এই বহু প্রতীক্ষিত ঐতিহাসিক উৎক্ষেপণের সাফল্য কামনা করে। ISRO-এর বিজ্ঞানী এবং মিশনের পুরো দলকে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন অশোক গেহলট।
Jul 14, 2023, 11:36 am IST

India Moon Mission Chandrayaan 3: বার্তা প্রধানমন্ত্রী মোদীর

এই মুহূর্তে ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত বিদেশে বসেই ঐতিহাসিক মুহূর্তের উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী। চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণের আগে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতেও ফ্রান্সে দেওয়া বক্তব্যে চন্দ্রযান-৩ এর কথা উঠে আসে তাঁর বক্তব্যে। আজ প্রধানমন্ত্রী কি বললেন? দেখুন সেই টুইট-
Jul 14, 2023, 11:11 am IST

Chandrayaan 3 Launch Live Updates: কেমন থাকবে আবহাওয়া

চন্দ্রযান তিন কিছুক্ষণের মধ্যে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে। আবহাওয়ার উপর নজর রাখছে মৌসম ভবন। তবে পূর্বাভাস বলছে, মেঘলা আকাশ থাকলে উৎক্ষেপণে কোনও সমস্যা হবে না। তবে কয়েকটি জায়গাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে
Jul 14, 2023, 10:49 am IST

Chandrayaan 3 LIVE: প্রাথমিক গতি হবে ঘণ্টায় ১৬২৭ কিমি।

Chandrayaan 3 LIVE: প্রাথমিক গতি হবে ঘণ্টায় ১৬২৭ কিমি।
চন্দ্রযান-৩ দুপুর ২.৩৫ মিনিটে উৎক্ষেপণ করা হবে, তখন এর প্রাথমিক গতি হবে ঘণ্টায় ১৬২৭ কিমি। এর তরল ইঞ্জিনটি ৪৫ কিলোমিটার উচ্চতায় লঞ্চের ১০৮ সেকেন্ড পরে চালু হবে।
Jul 14, 2023, 10:36 am IST

চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণ নিয়ে বড় বার্তা

চন্দ্রযান-৩ নিয়ে বড় আপডেট ভারতের মহাকাশ সংস্থার।
Jul 14, 2023, 10:23 am IST

চন্দ্রযান-৩ ১৬ মিনিটে পৃথিবীর বাইরের কক্ষপথে পৌঁছবে

চন্দ্রযান-৩ ক্রায়োজেনিক ইঞ্জিন চালু হওয়ার পর রকেটের গতিবেগ ঘণ্টায় ৩৬,৯৬৮ কিমি হবে। উৎক্ষেপণের ১৬ মিনিট পর, এটি পৃথিবীর কক্ষপথে প্রতিষ্ঠিত হবে। ধীরে ধীরে তার কক্ষপথ বাড়িয়ে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে।
Jul 14, 2023, 9:33 am IST

আর কয়েক ঘণ্টা পরেই চাঁদের পথে পারি দেবে ভারতের চন্দ্রযান-৩
Jul 14, 2023, 1:01 am IST

দেশজুড়ে উচ্ছ্বাস!

ইতিহাসের মুখোমুখি ভারত। দেশজুড়ে উচ্ছ্বাস মানুষের মধ্যে। ইসরো জানিয়েছে, চাঁদের মাটিতে বিশ্লেণের ক্ষেত্রে চন্দ্রযান-৩ চাঁদের ভূ-প্রকৃতি ও তার পরিবেশ নিয়ে 'ইন-সিটু কেমিক্যাল অ্যানালিসিস' চালাবে।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+