Chandrayaan 3 lands on Moon: কেন চন্দ্রযান ৩-এর অভিযান, কী বলছেন ইসরো প্রধান এস সোমনাথ
বুধবার ইতিহাস তৈরি করেছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছে ভারতের চন্দ্রযান ৩। তারপরেই সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন ইসরোর প্রধান এস সোমনাথ। ইন্ডিয়া টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এই অভিযান নিয়ে মন্তব্য করেছেন, ঠিক তেমনই ভারতীয় মহাকাশ সংস্থার ভবিষ্যত পরিকল্পনার কথাও জানিয়েছেন।
কে ইসরো চাঁদের দক্ষিণ মেরুকে অবতরণের জন্য বেছে নিল, এই প্রশ্নের উত্তরে ইসরোর প্রধান জানিয়েছেন, এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। চাঁদের কেন্দ্রটি কী তা যেমন খুঁজে বের করা কাজ, এটি কঠিন না তরল এবং চাঁদের কেন কম চৌম্বকীয় শক্তি রয়েছে, তা খুঁজে বের করার লক্ষ্য রাখা হয়েছে।

ইসরোর প্রধান জানিয়েছেন, চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি গিয়েছে প্রায় ৭০ ডিগ্রির মতো। এই দক্ষিণ মেরু সূর্যের দ্বারা কম আলোকিত হয়। সেখানে আরও বৈজ্ঞানিক বিষয়বস্তু থাকার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানিয়েছেন, চাঁদ নিয়ে কাজ করছেন এমন অনেক বিজ্ঞানী দেখিয়েছেন দক্ষিণ মেরু নিয়ে মানুষের যত আগ্রহ।
মানুষ চাঁদে যেতে চায়, সেখানে উপনিবেশ তৈরি করতে চায়। সেখানে ভ্রমণ করতে চায়। তাই সেরা জায়গা এমন কিছু যা ইসরো খুঁজছে এবং দক্ষিণ মেরুতে এটি ঙওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসরোর প্রধান জানিয়েছেন, তিনি চন্দ্রাভিযানের প্রকল্পের সঙ্গে যুক্ত সরকার এবং অন্য সংস্থাগুলির কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা ও সমর্থন পেয়েছেন। তিনি বলেছেন কখনই তারা তহবিল সংকটের মুখোমুখি হননি। যখনই প্রয়োজন দেখা দিয়েছে, তখনই সরকার প্রয়োজনীয়তা পূরণ করেছে।
উল্লেখ করা প্রয়োজন যে, ভারতের মিশন চন্দ্রযান ৩ প্রকল্পটি ব্যয় ৬১৫ কোটি টাকার। যা এখনও পর্যন্ত সফল। বুধবার সন্ধেয় চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুতে নামে। সঙ্গে সঙ্গে ভারত আমেরিকা, তৎকালীন সোভিয়াট রাশিয়া, চিনের পরেই চাঁদে পা রাখার চতুর্থ দেশ হিসেবে স্থান করে নেয়। আর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ।












Click it and Unblock the Notifications