Chandrayaan 3 lands on Moon: মহাকাশ অনুসন্ধানে বড় পদক্ষেপ! চন্দ্রযানের সফল অবতরণে ভারতকে অভিনন্দন পুতিনের
রাশিয়ার লুনা ২৫ ব্যর্থ হলেও, ভারতের চন্দ্রযান চাঁদের মাটি ছুঁয়েছে। ভারতের এই সাফল্যে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বার্তা পাঠিয়েছেন তিনি।
ভারতকে পাঠানো বার্তায় ক্রেমলিনের তরফে বলা হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে ভারতের চন্দ্রযান থ্রি-র সফল অবতরণ উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, এটি মহাকাশ অনুসন্ধানে একটি বড় পদক্ষেপ। এটি অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের চিত্তাকর্ষক অগ্রগতির একটি প্রমাণ।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নেতৃত্ব এবং কর্মীদের নতুন এই সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্র, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এবং চিনের পরে ভারত হল চাঁদের মাটিতে পা রাখা চতুর্থ দেশ। তবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা প্রথম দেশ হল ভারত।
উল্লেখ করা যেতে পারে রাশিয়ার মহাকাশযান লুনা ২৫-ও চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবারের জন্য অবতরণের লক্ষ্য নিয়ে এগিয়েছিল। কিন্তু নিয়ন্ত্রণের বাইরে ঘুরতে গিয়ে বিধ্বস্ত হয় সেটি। এদিন ভারতের সাফল্যে নেপাল, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশও অভিনন্দন জানিয়েছে।












Click it and Unblock the Notifications