Chandrayaan 3 lands on Moon: চাঁদে নেমেছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার! এবার বেরিয়ে এল রোভার প্রজ্ঞান
ভারতের চন্দ্রযান-থ্রি মিশনের ল্যান্ডার বিক্রম চাঁদে পৌঁছে গিয়েছে। এই ঘটনা ভারতের পাশাপাশি বিশ্বের কাছেও একটি ঐতিহাসিক দিন। এবার ল্যান্ডার থেকে বেরিয়ে এক রোভার প্রজ্ঞান।
ল্যান্ডার বিক্রমের চূড়ান্ত টাচডাউন গতি তার নিরাপদ সীমার মধ্যে ছিল। প্রাথমিকভাবে চারটি ইঞ্জিন চলছিল। তাদের মধ্যে দুটি পরে বন্ধ করা হয়। তাই চন্দ্রপৃষ্ঠের টাচডাউন দুটি ইঞ্জিন দ্বারা চালিত হয়েছিল।

ল্যান্ডার বিক্রম চাঁদের ধূলিকণার ওপরে নামে। চাঁদের অত্যন্ত দুর্বল মহাকর্ষীয় শক্তির কারণে ধূলিকণা শীঘ্রই স্থির না হয়ে, তা নিজের গতিতে ছড়িয়ে পড়বে।
চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্র পৃষ্ঠে ল্যান্ডার বিক্রম স্পর্শ করার সাড়ে তিন ঘন্টা পর রোভার প্রজ্ঞানটি ল্যান্ডার থেকে বেরিয়ে আসে। ভারতই হল প্রথম দেশ, যারা চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করেছে।

ইসরো চায়নি যে চাঁদের সূক্ষ্ম ধূলো, ক্যামেরা এবং অন্য সংবেদনশীল যন্ত্রকে ঢেকে ফেলুক, তাই ল্যান্ডার বিক্রম থেকে ধূলো সরে যাওয়া নিশ্চিত করতেই তিনঘন্টা অপেক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।
রোভার প্রজ্ঞান প্রথমে তার সৌর অ্যারেকে প্রসারিত করবে এবং ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযুক্ত একটি তার দিয়ে রোল আউট করবে। রোভারটি চন্দ্রপৃষ্ঠে স্থিতিশীল হয়ে গেলে তারটি ছিঁড়ে ফেলা হবে। তারপর এটি তার বৈজ্ঞানিক মিশন শুরু করবে।












Click it and Unblock the Notifications