Chandrayaan 3: চন্দ্রযানের সাফল্যের মুহুর্তে ইসরো প্রধানের মুখে মোদী বন্দনা, কৃতিত্ব দিলেন কাদের?
চাঁদের বুকে সফল অবতরণ ল্যান্ডার বিক্রমের। চন্দ্রাভিযানে ইতিহাস গড়ল ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী চতুর্থ দেশ। বুধবার সকাল থেকেই চন্দ্রযান ৩-র অবতরণের প্রতীক্ষায় প্রহর গুণেছিল ভারতবাসী।অবশেষে সন্ধ্যায় অবশেষে ইসরো দিল সেই কাঙ্খিত সুখবর।
চাঁদের মাটি স্পর্শ করার পরই উল্লাসে ফেটে পড়লেন ইসরোর বিজ্ঞাণীরা। গর্বের সঙ্গে ইসরোর প্রধান এস সোমনাথ ঘোষণা করেন ভারত এখন চাঁদে পৌঁছে গিয়েছে। এরপরই প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান ইসরোর প্রধান। তিনি বলেন, 'স্যার উই হ্যাভ অ্যাচিভড'।

প্রথমেই এই প্রজেক্টের সঙ্গে যুক্ত প্রত্যেকে ধন্যবাদ জানান এস সোমনাথ। নিজের কৃতিত্ব নেওয়া নয়, বরং যোগ্য নেতার মতোই সামনে এগিয়ে দিলেন সেনানীদের। এই মিশনের উচ্চ পদস্থ আধিকারিকদের বক্তব্যের নিজের মতামত তুলে ধরেন ইসরো প্রধান।
নিজের বক্তব্যে এরপর এস সোমনাথ বলেন, 'একটু আগে আমাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি ফোন করেছিলেন। তিনি আমাকে এবং আমাদের পরিবারের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন তুমি এবং তোমার ইসরো পরিবার দারুণ কাজ করেছো। আমি প্রথমেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই চন্দ্রযান ৩ মিশনে আমাদের সহায়তা করার জন্য।'
VIDEO | "This is the work of a generation of ISRO leadership and scientists. This is a journey we started with Chandrayaan-1, continued with Chandrayaan-2, and all the team that contributed to building Chandrayaan-1 and Chandrayaan-2 should be remembered and thanked while we… pic.twitter.com/Lwd6lLYFHG
— Press Trust of India (@PTI_News) August 23, 2023
এরপরই এস সোমনাথ আরও উল্লেখ করেন, 'আমি প্রত্যেকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা বিগত কয়েকদিন ধরে চন্দ্রযানের সা্ফল্যের জন্য প্রার্থনা করেছেন। ইসরোর পক্ষ থেকে আমি দেশের সমস্ত নাগরিক এবং দেশের বাইরে থাকা আমাদের শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের শুভকামনার জন্য। আমি কিছু বর্ষীয়ান সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। যাঁরা বিগত কয়েক বছরে অক্লান্ত পরিশ্রম করেছেন। বিশেষ করে কিরণ কুমার স্যার, কোটেশ্বর রাও।’

একইসঙ্গে ইসরো প্রধান উল্লেখ করেন, 'এই সমস্ত মানুষরা এই মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁরাও দলের গুরুত্বপূর্ণ সদস্য। আমাদের এই যাত্রা শুরু হয়েছিল চন্দ্রযান ১ -র মধ্য দিয়ে। এরপর আসে চন্দ্রযান ২। সেটা নিয়েও আমরা এখনও কাজ করছি। এরপর চন্দ্রযান ৩। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ।'
সাফল্যের দিনে সোমনাথের মুখে শুধুই টিম গেমের কথা। ইসরো প্রধান বলেন, গত চার বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ইসরো-র একাধিক বিশেষজ্ঞ। প্রায় এক হাজার ইঞ্জিনিয়ার এবং গবেষকরা দিন-রাত কাজ করেছেন যাতে ভারত চাঁদ ছুঁতে পারে। একাধিক মানুষের মেধা, পরিশ্রম মেশানো রয়েছে চন্দ্রযান ৩ মিশনে।'
VIDEO | “We had a very soft landing as we were able to achieve most of the nominal conditions including the velocity of the touchdown. This gives us a lot of confidence that the health of the craft will be very good,” says ISRO Chief S Somanath.
— Press Trust of India (@PTI_News) August 23, 2023
(Source: Third Party) pic.twitter.com/Yz4VYsWwoF
একইসঙ্গে সোমনাথ আরও উল্লেখ করেন, 'আমাদের খুব নরম অবতরণ ছিল কারণ আমরা অবতরণের বেগ সহ বেশিরভাগ নামমাত্র শর্তগুলি অর্জন করতে সক্ষম হয়েছি। এটি আমাদের অনেক আত্মবিশ্বাস দেয়। আমরা এবার সমানে তাকাতে চাইছি। আমাদের পরীক্ষা নীরীক্ষা জারি থাকবে। আগামী দিনগুলি খুব উত্তেজক হতে চলেছে। আশা করছি খুব ভালো তথ্য আমরা পাবো।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications