Chandrayaan 3: কাউন্টডাউন শুরু! ১৪ জুলাই দুপুরে চাঁদের মাটি ছোঁবে ইসরো
Chandrayaan 3: চন্দ্রযান-৩ কবে চাঁদের উদ্দেশ্যে উড়ে যাবে? জানিয়ে দিল ভারতের মহাকাশ সংস্থা ইসরো। যদি আগামী ১৩ তারিখ উৎক্ষেপণের তারিখ জানানো হয়েছিল। তবে শেষমেশ তারিখের বদল করা হয়েছে।
ইসরোর তরফে ঘোষণা অনুযায়ী আগামী ১৪ জুলাই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান-৩। দুপুর দুটো বেজে ৩৫ মিনিটে লঞ্চ হবে বলে জানানো হয়েছে। অন্ধ্রপ্রদেশের হরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে এই Chandrayaan 3। ইতিমধ্যে সেই কাউনডাউন শুরু হয়ে গিয়েছে। সফল উৎক্ষেপণের আশায় বুক বাঁধছেন বিজ্ঞানীরা।

শুধু তাই নয়, ভারতের এই অভিযান প্রত্যেক ভারতবাসীর কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই অভিযান সফল হলে ভারতের কাছে নয়া দিগন্ত খুলে যাবে বলেই মনে করা হচ্ছে। চাঁদের বিষয়ে আরও অজানা তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে। আর এই অভিযানের আগে আজ বুধবার, চন্দ্রযান-3 মহাকাশযানটি তার নতুন লঞ্চ রকেট LVM-3 এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
Announcing the launch of Chandrayaan-3:
— ISRO (@isro) July 6, 2023
🚀LVM3-M4/Chandrayaan-3 🛰️Mission:
The launch is now scheduled for
📆July 14, 2023, at 2:35 pm IST
from SDSC, Sriharikota
Stay tuned for the updates!
দীর্ঘদিন ধরেই চাঁদে পৌঁছানোর স্বপ্ন দেখছে ভারত। এর আগে দুবার চাঁদে যাওয়ার চেষ্টা করেছে ভারতের মহাকাশ গবেষনা সংস্থা ইসরো। এই নিয়ে তৃতীয়বারের জন্যে চাঁদে পাড়ি দিচ্ছে চন্দ্রযান-৩। এবার এই মিশনের জন্য খরচ হচ্ছে মোট ৬১৫ কোটি টাকা। ইসরো চন্দ্রযান-৩ মিশনে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদের ভূতত্ত্ব অন্বেষণ করবে।












Click it and Unblock the Notifications