চন্দ্রযান ৩ : বাধ সাধছে টাকার অঙ্ক! বহু কোটি টাকার জন্য মোদীর মুখাপেক্ষী ইসরো
ইসরোর তরফে প্রতিষ্ঠানের প্রধান কে শিবন জানিয়ে দিয়েছিলেন যে এখন থেকে চন্দ্রযান ২ এর অভিজ্ঞতা সঙ্গে নিয়ে ইসরো ঝাঁপাতে চলেছে চন্দ্রযান ৩ এর জন্য। ২০১৯ সালে যে লক্ষ্য পূরণ হয়নি ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের, সেই লক্ষ্য পূরণ করে নেওয়া হবে আগামী চন্দ্রাভিযানে। তবে এই অভিযানের প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে আর্থিক সাহায্য।

তৈরি হচ্ছে ইসরো!
চন্দ্রযান ২ ঘিরে গত ৭ সেপ্টেম্বর গোটা দেশ 'চাঁদ ছোঁয়ার' স্বপ্ন দেখেছিল। কিন্তু মধ্যরাতে সেই স্বপ্ন চূর্ণ হয়ে যায় বিক্রম ল্যান্ডারের ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই । কিন্তু তারপরই কোমর বেঁধে পরবর্তী অভিযানের জন্য নেমে পড়ে ইসরো। এবার লক্ষ্য চন্দ্রযান ৩।

চন্দ্রযান ৩-এর প্রয়োজন কত কোটি টাকা?
এদিকে, চন্দ্রযান ৩-এর জন্য ইসরোর প্রস্তুতি তুঙ্গে থাকলেও বাধ সাধছে টাকার অঙ্ক। এই মুহূর্তে চন্দ্রযান ৩-এর প্রয়োজন আরও ৭৫ কোটি টাকা। যারমধ্যে ৬০ কোটি টাকা শুধু দরকার যন্ত্র কেনবার জন্যই। এরমধ্যে রয়েছে যন্ত্রাংশ কেনবার খরচও। আর বাকি ১৫ কোটি টাকা রাজস্ব খাতে খরচ থেকে আসবে।

কবে লঞ্চ হতে চলেছে চন্দ্রযান ৩?
চন্দ্রযান ৩ আগামী বছর ইসরো থেকে উৎক্ষেপণ করা হবে বলে স্থির হয়েছে। ইসরোর এই অভিযানে একটি এভার অল প্যানেল ও ৩ টি সাব প্যানেল কাজ করবে। নতুন মিশনে নতুন ল্য়ান্ডারই শুধু যোগ করা হবে। রোভার হিসাবে পুরনোটিকেই ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

চন্দ্রযান থেকে চন্দ্রযান ৩
২০০৮ সালে প্রথমবার চন্দ্রযান শুরু করেছিল যাত্রা। এরপর ২০১৯ সালে চন্দ্রযান ২, দেশের ১৩০ কোটির স্বপ্নকে বুকে নিয়ে মহাকাশের পথে রওনা হয়। সেই অভিযানে এখনও কিছু লক্ষ্য পূরণ বাকি রয়েছে। আর তা পূরণ করতেই এবার সাজছে চন্দ্রযান ৩।












Click it and Unblock the Notifications