Chandrayaan 3: ৭০০ কোটি টাকার অভিযান, জানেন চন্দ্রযান-৩র আসল কারিগর কারা?
চাঁদের মাটিতে আজ ইতিহাস গড়বে ভারত। চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এরই মধ্যে অনেকটাই কাছে পৌঁছে গিয়েছে চাঁদের। ইসরোয় (ISRO) এখন চরম ব্যস্ততা। কিন্তু জানেন কি এর আসল কারিগর কারা। ৭০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে চন্দ্রযান-৩।
চন্দ্রযান-৩ নেপথ্যে যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে প্রথমেই যার নাম করতে হয় তিনি ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। গতবছর জানুয়ারি থেকে তিিন ইসরোর দায়িত্ব নিয়েছেন। তার আগে থেকেই এই প্রকল্পে কাজ করছেন তিনি। তিনিই প্রথম থেকেই চন্দ্রযান-৩র চাঁদ অভিযান নিয়ে কাজ করছিলেন। এমনকী গগনযান প্রকল্পেও রয়েছেন তিনি। তার পরেই রয়েছে যাঁর নাম তিনি ইউ আর রাও স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর এম শঙ্করণ। ২০২১ সাল থেকে এই পদে রয়েছেন তিনি। স্যাটেলাইট তৈরি থেকে শুরু করে নেিভগেশন, রিমোর্ট সেন্সিং, ওয়েদার প্রেডিকশন সহ একাধিক কাজে রয়েছেন তিনি।

তারপরেই যাঁর নাম আসে তিনি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর এস উন্নিকৃষ্ণন। স্যাটালাইট লঞ্চ ভেহিকেল তৈরিতে বিশেষ দক্ষতা রয়েছে তাঁর। এই মুন মিশনের সবচেয়ে জটিল পরিস্থিতি তাঁর নেতৃত্বেই সহজ হয়ে উঠেছে। তিনি যাবতীয় জটিলতা কাটিয়ে ওঠার কারিগরের কাজ করেছেন। তারপরেই আসছে চন্দ্রযান-৩ প্রোজেক্ট ডিরেক্টর পি ভিরামূর্তির। ২০১৯ সাল থেকে তিনি এই প্রকল্প নিয়ে কাজ করছেন। চন্দ্রযান-৩র সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা ইসরোর এই চার বিজ্ঞানীর কঠোর পরিশ্রম তো বটেই গোটা দেশের গুরুত্ব বিশ্বের দরবারে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে চন্দ্রযান-৩। আর মাত্র কয়েকটা ঘণ্টা। বালির ঘড়ির মতো কাটছে সময়। চাঁদের যত কাছে এগোচ্ছে চন্দ্রযান-৩ তত উৎকণ্ঠা বাড়ছে। চাঁদের পিঠে সফট ল্যান্ডিংয়ের টার্গেট নিয়ে এগোচ্ছে চন্দ্রযান-৩।












Click it and Unblock the Notifications