Chandrayaan 3: টানটান উত্তেজনা, চাপা টেনশন! কীভাবে চাঁদে সফট ল্যান্ডিং করল ভারতের মহাকাশ যান
Chandrayaan-3 soft landing step by step: হাতে মাত্র কয়েক মিনিট! টানটান উত্তেজনা। ক্রমশ কমছে দূরত্ব। বাড়ছে চাপা টেনশন। মাঝে মধ্যেই কানে আসছে ইসরোর ( Isro) কন্ট্রোল রুমে বিজ্ঞানীদের হাততালি। কড়া নজর মনিটারের দিকে।
শেষমেশ তৈরি হল ইতিহাস। চাঁদের মাটি ছুঁল ভারত। গোটা বিশ্বের নজরে ছিল এদিনের এই অভিযান। এমনকি বিদেশের মাটিতে বসে সফট ল্যান্ডিংয়ের ( Chandrayaan-3 soft landing) দিকে নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ( PmModi) । আর তা সফল হতেই উচ্ছ্বাস ধরা পড়ে তাঁর চোখে-মুখে। কিন্তু চাঁদের মাটিতে Chandrayaan-3 এর বিক্রম ল্যান্ডারের অবতরণ কি খুবই সহজ ছিল।

Chandrayaan-3: কীভাবে চাঁদের মাটিতে নামল সেই যান?
প্রথম স্টেপ- বিক্রম ল্যান্ডারের ( Chandrayaan-3 soft landing) গতি চন্দ্র পৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়। ক্রমশ তা ৭.৫ কিলোমিটারে নেমে আসে।
দ্বিতীয় ধাপে- চাঁদের মাটি থেকে বিক্রম ল্যান্ডারের দূরত্ব 6.8 হয়। যত দূরত্ব কমতে থাকে ততই টেনশন বাড়তে শুরু করে। কিন্তু চাঁদের মাটি থেকে বিক্রম ল্যান্ডারের দূরত্ব ক্রমশ কমতে শুরু করে। থার্ড স্টেজে- দূরত্ব কমে ৮০০ মিটার হয়।
চতুর্থ ধাপে - চন্দ্রায়ন তিন এবং চাঁদের ( India Moon mission 2023) মাটির দূরত্ব ৮০০ মিটার করা হয়। পঞ্চম ধাপে- চন্দ্রযান-তিনকে চন্দ্র পৃষ্ঠ থেকে ১৫০ মিটার দূরে নিয়ে আসা হয়। আর এই সময়ে বিক্রম ল্যান্ডারটি একেবারে উলম্ব ভাবে অবতরণ করে। আর এই সময়টা খুবই চ্যালেঞ্জের ছিল। শেষমেশ এভাবেই চাঁদের মাটি ছুঁল ভারতের মহাকাশ যান।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই চাঁদ ছোঁয়ার স্বপ্ন ভেঙেছে রাশিয়ার। ভেঙে পড়ে রাশিয়ার মহাকাশ যান লুনা ২৫। আর এরপর থেকেই অনেক টেনশন ছিল। একেবারে পাড়ে এসে তরি ডুববে না তো? এমন আশঙ্কা তৈরি হয়। কিন্তু শেষমেশ চাঁদকে নিজেদের দখলে নিল ভারত। তেরঙ্গা উড়বে এবার চাদের মাটিতেও।












Click it and Unblock the Notifications