Chandrayaan 3: চন্দ্রমিশনের বিজ্ঞানীরা ১৭ মাস বেতন পাননি! বিক্রমের চাঁদ স্পর্শের দিন বিতর্কিত দাবি দিগ্বিজয়ের
চন্দ্রযান অবশেষে চাঁদের মাটিতে পা রাখল। ইতিহাস তৈরি করল ইসরো। আর স্বপ্নপূরণের সেই দিনেই চন্দ্রযান ৩ মিশনের বিজ্ঞানীদের দুর্দশার কথা তুলে ধরলেন কংগ্রেস নেতা। চন্দ্রমিশনের সাফল্যকে কুর্নিশ জানিয়ে তিনি বিঁধলেন কেন্দ্রের বিজেপি সরকারকে।
তাঁর অভিযোগ ১৭ মাস বেতন পাননি চন্দ্রমিশনের বিজ্ঞানীরা। বিক্রমের চাঁদ স্পর্শ করার মুহূর্তে বিতর্কিত দাবি করে চর্চায় উঠে এলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে আঙুল তুললেন বিজ্ঞানীদের ১৭ মাস ধরে বেতন না দেওয়ার। যদিও বিজেপির পক্ষ থেকে তা ভুয়া বলে পাল্টা দাবি করা হয়েছে।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিং বুধবার এই দাবি তুলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন চন্দ্রযান ৩ মিশনে ১৭ মাস ধরে বেতন পাননি, তাঁরাই আজ দেশকে গর্বিত করেছে। এবার একটু বিজ্ঞানীদের কথা ভাবুক কেন্দ্র।
তিনি বলেন, আমরা গর্বিত যে ইসরোর বিজ্ঞানীরা চাঁদে চন্দ্রযানের সফল অবতরণ করেথেন। আমরা তাঁদের সাফল্যের জন্য, দেশরে সাফল্যের জন্য প্রার্থনা করেছি। কিন্তু তাঁরা যে আজ প্রায় দেড় বছর ধরে বেতন পাননি, সেই প্রতিবেদনও আমাদের দেখতে হয়েছে। তাঁর কথায়, প্রধানমন্ত্রীর উচিত এই দিকে মনোযোগ দেওয়া।
দিগ্বিজয় সিংয়ের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির রাজ্য সভাপতি ভিডি শর্মা বলেছেন, দিগ্বিজয় সিং দেশের মানহানি করার চেষ্টা করছেন। প্রত্যেকে চন্দ্রযান-৩ ও আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্বিত, তখন তিনি এমন একটা প্রশ্ন উত্থাপন করে বিব্রত করার চেষ্টা করছেন দেশের সরকারকে, গোটা দেশকে তিনি অপমান করছেন।
তিনি আরও বলেন, আজ এক বিশেষ দিন, এদিন তাঁর উচিত সকলের মতো প্রার্থনা করা। আর দেশের এই গর্বের শরিক হওয়া। তা না করে তিনি সমালোচনা করছেন। এটাই প্রমাণ করে, তিনি দেশের গর্বে গর্বিত হন না। কংগ্রেস নেতার ওই দাবির বিরুদ্ধাচারণ করে এরপর একের পর এক বাণ ধেয়ে আসে।
কংগ্রেস নেতাকে নিশানা করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, জঘন্য। প্রতিক্রিয়া দিতেও বাধে। ইসরো যেদিন গর্বিত করল দেশকে, সেদিনই তিনি এমন একটা প্রসঙ্গ উত্থাপন করলেন। একটা ফেক নিউজ নিয়ে তিনি বাজার গরম করার চেষ্টা করলেন। আসলে কংগ্রেস প্রধানমন্ত্রীকে ঘৃণা করে। ভারতের পুনরুত্থানকে ঘৃণা করে। আত্মবিশ্বাসী ভারত কখনই কংগ্রেসকে ভোট দেবে না।












Click it and Unblock the Notifications