চাঁদের পথে কতটা পাড়ি জমাল চন্দ্রযান-২, মহাকাশে কোথায় অবস্থান

লক্ষ্য এখনও স্থির রেখেই এগোচ্ছে চন্দ্রযান-২। পৃথিবীর কক্ষ পথে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে।

লক্ষ্য এখনও স্থির রেখেই এগোচ্ছে চন্দ্রযান-২। পৃথিবীর কক্ষ পথে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। দেশের সবচেয়ে শক্তিশালী রকেট লঞ্চার জিএসএলভি মার্ক থ্রি ওরফে বাহুবলীর পীঠে চড়ে রওনা হয়েছে সে। পৃথিবীর কক্ষ পথ পেরিয়ে এবার চাঁদের দিকে এগোতে শুরু করেছে সে। চন্দ্রযান-২য়ের সঙ্গে রয়েছে একটি ল্যান্ডার এবং একটি রোভার। ল্যান্ডারের নাম বিক্রম আর রোভারের নাম প্রজ্ঞান।

চাঁদের পথে কতটা পাড়ি জমাল চন্দ্রযান-২, মহাকাশে কোথায় অবস্থান

চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথম অভিযান ভারতের। তাই সেখানকার মতো করেই তৈরি করা হয়েছে চন্দ্রযানকে। রোভার চাঁদের পিঠে পা রেখেই মাটি এবং খনিজ সংগ্রহ করবে। চাঁদে মানুষের অবতরনের যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খ রূপে সংগ্রহ করবে রোভার।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে সব ঠিক থাকলে ২০১৯ সালের ২০ অগস্ট চাঁদে পৌঁছবে চন্দ্রযান-২। অর্থা‌ৎ চাঁদে পৌঁছতে সময় লাগবে ৪২ দিন। ২২ জুলাই শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপনের ১৭ মিনিটের মধ্যে এই যান পৌঁছে যায় পৃথিবীর কক্ষপথে।

এখন সেই কক্ষপথেই ঘুরছে চন্দ্রযান। এর সাতদিন পরে চাঁদের কক্ষ পথে পৌঁছবে চন্দ্রযান ২। এখন সেই লক্ষ্যেই এগোচ্ছে সে। তারপরে ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠের দিকে এগোবে যানটি। প্রথম ধাপ সাফল্যের সঙ্গে এগোনোর পর এবার দ্বিতীয় ধাপের সাফল্যের দিকে তািকয়ে আছেন বিজ্ঞানীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+