চন্দ্রযান ২ অভিযান শেষ মুহূর্তে হোঁচট খাওয়ার পর ইসরো প্রধান কী ঘোষণা করলেন

ঘড়িতে তখন রাত ১টা বেজে ৪০ মিনিট। উৎকণ্ঠা ও উৎসাহকে সরিয়ে রেখে সফলভাবে ল্যান্ডার বিক্রম অবতরণের প্রক্রিয়া শুরু করল।

ঘড়িতে তখন রাত ১টা বেজে ৪০ মিনিট। উৎকণ্ঠা ও উৎসাহকে সরিয়ে রেখে সফলভাবে ল্যান্ডার বিক্রম অবতরণের প্রক্রিয়া শুরু করল। তারপর থেকে ৩০ কিলোমিটার যাত্রাপথে সিংহভাগ সময় খুব সফলভাবেই এগিয়ে চলেছিল বিক্রম। তবে যখন মাত্র ২.১ কিলোমিটার পথ বাকি চন্দ্রপৃষ্ঠে অবতরণের, ঠিক সেই সময় থেকেই ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।

চন্দ্রযান ২ অভিযান শেষ মুহূর্তে হোঁচট খাওয়ার পর ইসরো প্রধান কী ঘোষণা করলেন

প্রথমে সভা কক্ষে উপস্থিত অনেকেই বিষয়টি অনুধাবন করতে পারেননি। সকলেই উৎসাহ নিয়ে বড় স্ক্রিনে চোখ দিয়ে বসেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উৎকণ্ঠার পারদ। এবং শেষ অবধি প্রায় আধঘন্টা অপেক্ষার পরে ইসরো চেয়ারম্যান কে সিভান ঘোষণা করলেন।

তিনি বলেন, চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে এতদূর পর্যন্ত যে তথ্য হাতে এসেছে, তা যাচাই করা হবে। ঘটনা হল, প্রথমে অবতরণের প্রক্রিয়া সঠিকভাবে শুরু করার পর ব্রেকিং ফেজ পূর্ণ করে ফেলেছিল বিক্রম ল্যান্ডার। কিন্তু একেবারে শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+