শেষ ৩০ মিনিট উ‌ৎকণ্ঠায় কেটেছে, চাঁদের কক্ষপথে চন্দ্রযান স্থাপনের পর জানালেন ইসরোর প্রধান

চাঁদের কক্ষপথে স্থাপনে শেষ ৩০ মিনিট অত্যন্ত উৎকণ্ঠায় কেটেছে। মঙ্গলবার একথা জানালেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, শেষ ৩০ মিনিট ছিল আসল পরীক্ষা।

চাঁদের কক্ষপথে স্থাপনে শেষ ৩০ মিনিট অত্যন্ত উৎকণ্ঠায় কেটেছে। মঙ্গলবার একথা জানালেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, শেষ ৩০ মিনিট ছিল আসল পরীক্ষা। ঘড়ির কাঁটা যত এগিয়েছে ততই উৎকণ্ঠা বেড়েছে। শেষটায় সাফল্য এসেছে সেটাই আমাদের আনন্দের‌। চন্দ্রযান-২য়ের সফরের এটাই ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা। এমনই জানিয়েছেন কে শিবন।

শেষ ৩০ মিনিট উ‌ৎকণ্ঠায় কেটেছে, চাঁদের কক্ষপথে চন্দ্রযান স্থাপনের পর জানালেন ইসরোর প্রধান

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, শেষ সফরটাই ছিল সবচেয়ে কঠিন। এবার আর কোনও বাঁধা আসবে না। আবার আমরা চাঁদে অবতরণ করব। সাংবাদিক বৈঠকে আত্মবিশ্বাসের সঙ্গে চাঁদ অভিযানের সাফল্যের কথা শোনালেন তিনি। ইসরোয় প্রায় ২০০ কর্মীর রাতভর লড়াই চালিয়েছেন এই কাজের জন্য। এই সাফল্যের জন্য সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি মুহূর্তে তাঁরা চন্দ্রযান-২য়ের দিকে নজর রাখছেন। একাধিক উপগ্রহের মাধ্যমে চন্দ্রযানের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।

ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন, চাঁদের কক্ষপথে চন্দ্রযানকে প্রতিস্থাপন করতে সময় লেগেছে ১৭৩৮ সেকেন্ড। পৃথিবী থেকে উৎক্ষেপনের এক মাসের মধ্যেই চন্দ্রযান চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। এবার শুধু ৭ সেপ্টেম্বরের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+