আরও এক ধাপ এগোল চন্দ্রযান-২, চাঁদের কক্ষপথের দ্বিতীয় স্তরে প্রতিস্থাপনে সাফল্য

দু'দিন আগেই বড় পরীক্ষায় পাস করেেছ চন্দ্রযান-২। চাঁদের কক্ষ পথে সফল ভাবে প্রতিস্থাপন করা গিয়েছে তাকে।

দু'দিন আগেই বড় পরীক্ষায় পাস করেেছ চন্দ্রযান-২। চাঁদের কক্ষ পথে সফল ভাবে প্রতিস্থাপন করা গিয়েছে তাকে। এইউ বড় সাফল্যের মধ্যে কতটা উ‌ৎকণ্ঠায় ইসরোর বিজ্ঞানীরা কাটিয়েছেন সেটা সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন ইসরো প্রধান কে শিবন। সেই বড় পরীক্ষার দুদিন কাটতে না কাটতেই আবারও একটি পরীক্ষায় সফল হয়েছে চন্দ্রযান। চাঁদের কক্ষ পথের দ্বিতীয় স্তরে সফল ভাবে প্রতিস্থাপিত হয়েছে যানটি।

আরও এক ধাপ এগোল চন্দ্রযান-২, চাঁদের কক্ষপথের দ্বিতীয় স্তরে প্রতিস্থাপনে সাফল্য


ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে রাত ১২টা ৫০ মিনিট থেকে শুরু হয়েছিল প্রক্রিয়াটি। সেটি সম্পূর্ণ করতে সময় লেগেছে ১২২৮ সেকেন্ড। সবটাই সফল ভাবে হয়েছে বলে জানিয়েছে ইসরো। তারপরেই টুইটারে এই সুখবর জানানো হয়। চাঁদের কক্ষপথের দ্বিতীয় স্তরে পৌঁছনোর পরেও চন্দ্রযানের যন্ত্রাংশ ঠিক মতোই কাজ করছে বলে জানানো হয়েছে। এক কথায় বলতে গেলে এখনও পর্যন্ত অঙ্ক মিলিয়ে গিয়েছেন বিজ্ঞানীরা।

পরের স্তরে পৌঁছনোর কথা ২৮ অগস্ট। সেদিন ভোর সাড়ে পাঁচটা থেকে ভোর সাড়ে ছটা পর্যন্ত চলবে প্রক্রিয়াটি। সেটিও একটি বড় পর্যায়। সব কিছু ঠিক থাকলে আগামী ৭ সেপ্টেম্বর চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-২। সেই লক্ষ্যেই এগোচ্ছেন বিজ্ঞানীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+