এই জুলাইয়েই ফের চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-২, সেই লক্ষ্যেই এগোচ্ছে ইসরো
অনেক আশা নিয়ে শুরু হয়েছিল চন্দ্রযান-২ এর অভিযানের প্রস্তুতি। নির্দিষ্ট সময় মতো শুরুও হয়েছিল কাউন্টডাউন। কিন্তু উড়ান শুরুর কয়েকঘণ্টা আগেই গলদ ধরা পড়ে।
অনেক আশা নিয়ে শুরু হয়েছিল চন্দ্রযান-২ এর অভিযানের প্রস্তুতি। নির্দিষ্ট সময় মতো শুরুও হয়েছিল কাউন্টডাউন। কিন্তু উড়ান শুরুর কয়েকঘণ্টা আগেই গলদ ধরা পড়ে। জ্বালানি বেরতে শুরু করেছিল রকেট থেকে। তারপর আর ঝুঁকি নেননি ইসরোর বিজ্ঞানীরা। বাতিল করে দেওয়া হয় চন্দ্র অভিযান। ইসরোর পক্ষ থেকে টুইটে সেকথা ঘোষণা করা হয়।

উড়ানের পরবর্তী দিন নিেয় সেরকম কিছু জানানো হয়নি। বিজ্ঞানীরা জানিয়েছিলেন হতে এক মাসও সময় লাগতে পারে আবার ৬ মাসও সময় লাগতে পারে। এখন আবার শোনা যাচ্ছে চন্দ্রযানের সফল উৎক্ষেপনের জন্য দিনরাত এক করে কাজ করছেন বিজ্ঞানীরা। খুব সম্ভবত ২১ জুলাই দুপুরে অথবা ২২ জুলাই ভোরে চাঁদের পথে পাড়ি দেবে চন্দ্রযান-২।
সূত্রের খবর যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রুটি সারাইয়ের কাজ। প্রথমে শোনা যাচ্ছিল সোমবার ২১ জুলাই আগের দিনের মতোই সময়ে অর্থাৎ ভোর রাতে পাড়ি দেবে চন্দ্রযান-২। তার পরে আবার শোনা গিয়েছে ২২ জুলাই দুপুরেও উৎক্ষেপনের সম্ভাবনা রয়েছে। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ইসরোর পক্ষ থেকে। ইসরোর রকেট সিস্টেম বিভাগের এক বিজ্ঞানীর কাছ থেকে এই খবর জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications