LIVE ইতিহাস থেকে একহাত দূরে ইসরোর চন্দ্রযান ২

চন্দ্রযান ২ ইতিহাস ছোঁয়ার পথে। এদিন ভোরে ডি অর্বিট করে চাঁদের একেবারে কাছে পৌঁছে গেল চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম। তারপরে চাঁদের প্রদক্ষিণও সম্পন্ন করল। মঙ্গলবার চাঁদের দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান। এদিন ভোর ৩টে ৪২ মিনিটে ডি অর্বিটিং এর প্রক্রিয়া সম্পন্ন হয়। ম্যানুভারিংয়ের সময় লেগেছিল ৯ সেকেন্ড।

LIVE ইতিহাস থেকে একহাত দূরে ইসরোর চন্দ্রযান ২

একনজরে দেখে নিন সমস্ত আপডেট

Sep 05, 2019, 10:18 am IST

সফ্ট ল্যান্ডিং এর ক্ষেত্রে বড়সড় সাফল্য পেল ভারত।
Sep 05, 2019, 10:08 am IST

বিক্রম ল্যান্ডার চাঁদ থেকে ৩৫ কিলোমিটার দূরে আপাতত অবস্থান করছে।
Sep 04, 2019, 11:42 am IST

অগাস্ট মাসের ২০ তারিখ চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান ২। এই মাসের প্রথম সপ্তাহেই তা চাঁদের মাটি ছুঁতে চলেছে।
Sep 04, 2019, 11:41 am IST

চাঁদ নিয়ে নানা তথ্য চন্দ্রযানের মাধ্যমে নতুন করে উঠে আসবে বলে আশা করা হচ্ছে। চাঁদের বিবর্তন, পরিমণ্ডল, আবহাওয়া, খনিজ ইত্যাদি নানা বিষয় এতে উঠে আসবে।
Sep 04, 2019, 11:40 am IST

চাঁদের দক্ষিণ মেরু যা এখনও বিজ্ঞানীদের কাছে ততটা জানা নয়, সেই অজানা এলাকা সম্পর্কে চন্দ্রযান ২ তথ্য প্রেরণ করবে।
Sep 04, 2019, 11:32 am IST

ইসরোর বিক্রম ল্যান্ডার চাঁদের ৩৫ কিলোমিটার নিকটতম এবং ১০১ কিলোমিটার দূরবর্তী কক্ষপথে রয়েছে।
Sep 04, 2019, 11:30 am IST

এদিন ভোর ৩টে ৪২ মিনিট নাগাদ ডি-অর্বিটিংয়ের প্রক্রিয়া শেষ হয়। ফলে চাঁদের মাটি ছোঁয়া থেকে আর একহাত দূরে ইসরোর চন্দ্রযান ২।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+