'চন্দ্রযান ২ -ই গল্পের শেষ নয়'! এবার সূর্যাভিযান সহ একাধিক লক্ষ্যে মাঠে নামছে ইসরো
১৩০ কোটির স্বপ্ন যেন সঙ্গে নিয়ে চাঁদের পথে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ২। ৭ সেপ্টেম্বর এক ঐতিহাসিক রাত দেখেছিল গোটা দেশ। রাতভর জেগে টিভিতে চন্দ্রাযান ২ এর 'লাইভ ' অনুষ্ঠান দেখে ,চাঁদের মাটিতে পা রাখার গর্ব অনুভব করতে চেয়েছিলেন প্রতিটি ভারতবাসী। সেই স্বপ্ন যদিও সফল হয়নি। তবুও চাঁদ ছোঁয়ার ইচ্ছে থেকে পিছপা হয়নি ইসরো। শুধু তাই নয় , এবার সূর্যকে ছোঁয়ার লক্ষ্যে ভারতের মহাকাশ বিজ্ঞান এগিয়ে চলেছে। আর সে কথা ফের একবার দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে জানিয়ে দিলেন কে সিবন।

কী জানিয়েছেন সিবন?
এদিন আইআইটির অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কে সিবন জানান,'চন্দ্রযান ২ গল্পের শেষ নয়। আমদের উদ্দেশ্য আদিত্য এল ওয়ান সোলার মিশন। রয়েছে মহাকাশে ভারতের স্পেসফ্লাইট পাঠানোর পরিকল্পনাও। আসন্ন মাসগুলিতে অ্যাডভান্সড স্যাটেলাইট লঞ্চ নিয়ে অনেক ক'টি পরিকল্প না রয়েছে।'

আসছে এসএসএলভি!
ইসরো কর্তা জানিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যেই আসতে চলেছে এসএসএলভি। প্রথম এসএসএলভি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই উৎক্ষেপণ করা হবে। এছাড়াও ২০০ টন সেমি ক্রায়ো এঞ্জিন এর টেস্টিং শুরু করেব ইসরো।

মোবাইলে অ্যাপ বাড়ানো নিয়ে ন্যাভিস সিগন্যাল ঘিরে কাজ
মোবাইলে যাতে সামাবিজর পরিষেবার বিশিষ্ট অ্যাপের সংখ্যা বাড়ানো যআয়, তার জন্য NAVIC সিগন্যাল নিয়ে বিশে, গবেষণা করতে চলেছে ইসরো। ফলে সবমিলিয়ে আগামী দিন ইসরো-র তরফে ভারতের একাধিক রাস্তায় উন্নয়নের হাত ছানি রয়েছে।

স্পেস টেকনোলজি সেল
প্রসঙ্গত, এদিন আইআইটি দিল্লি ও ,আইআইএসসি বেঙ্গালুরুর সঙ্গে ইসরো একটি মহাকাশ বিজ্ঞান বিষয়ে চুক্তিবদ্ধ হয়। এই চুক্তিতে একটি 'স্পেস টেকনোলজি সেল' গঠনের কথা বলা হয়েছে। এই সেলের আওতায় থাকছে আইআইটি বম্বেও। মবলত এই সেলের উদ্দেশ্য ভারতের মহাকাশ গবেষণাকে আরও উন্নত করা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications