Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এয়ার ইন্ডিয়াকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে ভরসা চন্দ্রশেখরই! কিন্তু কে এই ব্যক্তি?

এয়ার ইন্ডিয়াকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে ভরসা চন্দ্রশেখরই! কিন্তু কে এই ব্যক্তি?

এয়ার ইন্ডিয়ার দায়িত্বে নটরাজন চন্দ্রশেখর। টাটা সন্সের দায়িত্বে থাকা এই আধিকারিকের কাঁধেই নতুন এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। আর সেখানে বোর্ড নটরাজন চন্দ্রশেখরের উপর নয়া দায়িত্ব দেওয়ার উপর শিলমোহর দেয়। ইতিমধ্যে টাটার তরফে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

চন্দ্রশেখরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

চন্দ্রশেখরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে 'তুরস্কের এয়ারলাইন্সে'র হুল্কার আইওসিকে এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ ঘোষণা করেছিল টাটা গ্রুপ। কিন্তু ভারতে এই নিয়োগ নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়। আর সেই বিতর্কের মধ্যেই হুল্কার আইওসি এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ হতে অস্বীকার করেন। আর এরপর থেকেই ফাঁকা ছিল পদটি। এদিন গুরুত্বপূর্ণ বৈঠকে নটরাজন চন্দ্রশেখরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই টাটার সঙ্গে যুক্ত রয়েছে নটরাজন চন্দ্রশেখর।

এয়ার ইন্ডিয়া কিনে এনে টাটা সন্স

এয়ার ইন্ডিয়া কিনে এনে টাটা সন্স

বলে রাখা প্রয়োজন গত বছরের অক্টোবর মাসে এয়ার ইন্ডিয়া কিনে এনে টাটা সন্স। দীর্ঘদিন ধরেই এয়ার ইন্ডিয়া বিক্রির কথা জানাচ্ছিল কেন্দ্রীয় সরকার। ক্রমশ ধারের বোঝা বাড়ছিল সরকারের উপরে। এই অবস্থায় এয়ার ইন্ডিয়া নিলামে নিয়ে যায় মোদী সরকার। কার্যত পুরানো আবেগ থেকেই এয়ার ইন্ডিয়া কেনার পথে এগিয়ে যান রতন টাটা। প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে দেশের প্রথম দেশীয় এই উডান সংস্থা কিনে ফেলে টাটা।

টাটা কন্সাটেন্সির সার্ভিসেজের মূল দায়িত্বে ছিলেন

টাটা কন্সাটেন্সির সার্ভিসেজের মূল দায়িত্বে ছিলেন

জানা যায়, এয়ার ইন্ডিয়ার দায়িত্বে নটরাজন চন্দ্রশেখর এর আগে টাটা কন্সাটেন্সির সার্ভিসেজের মূল দায়িত্বে ছিলেন। উনি Naoroji Saklatwala এবং সাইরাস মিস্ত্রির পর টাটার এই পদে রয়েছেন এমন তৃতীয় নম্বর ব্যক্তি হলেন নটরাজন চন্দ্রশেখর। ২০১৬ সালের অক্টোবর মাসে টাটা সন্সের বোর্ডে যোগ দিয়েছিলেন তিনি। টাটা সন্সের চেয়ারম্যান ও টাটা পরিচালিত শতাধিক সংস্থার দায়িত্ব ছিল তাঁর কাঁধেই।

নটরাজন চন্দ্রশেখর আসলে কে?

নটরাজন চন্দ্রশেখর আসলে কে?

এন চন্দ্রশেখরের জন্ম হয়েছিল ১৯৬৩ সালে। তামিলনাড়ুর মোহনুর বলে একটি এলাকাতে জন্ম হয়। এরপর ন্যাশানাল ইনস্টিটিউট থেকে পড়াশুনা। এরপর ১৯৮৭ সালে চন্দ্রশেখর টাটা পরিবারের সঙ্গে যুক্ত হন। আর এরপর তাঁর নেতৃত্বেই টিসিএসকে টাটার সবথেকে বড় সংস্থা তৈরি হয়। শুধু তাই নয়। লাভের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ছিল নটরাজনের। চন্দ্রের নামেই বিখ্যাত চন্দ্রশেখর অক্টোবর ২০১৬ সালে টাটা সন্সের বোর্ডে নিয়ে আসা হয়। জানুয়ারি ২০১৭ সালে তাঁকে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। টাটা স্টিল, টাটা মোটরস, টাটা পাওয়ার, টিসিএসের মতো সংস্থার বোর্ডের চেয়ারম্যান হিসাবে ছিলেন চন্দ্রশেখর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+