Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদী, রাহুলকে এবারও তেলেঙ্গানায় পিছনে ফেলে দেবেন কেসিআর, লোকসভায় বিআরএস পাবে কটি আসন?

তেলেঙ্গানায় নিজেদের আধিপত্য ধরে রাখবে বিআরএস। ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস আগামী লোকসভা নির্বাচনের আগে তাদের প্রস্তুতি সেরে নিয়েছে। বিজেপি ও কংগ্রেসকে এবারও ভোটবাক্সে পিছনে ফেলে দিতে মরিয়া বিআরএস।

সম্প্রতি ইন্ডিয়া টিভি ও সিএনএক্স একটি সমীক্ষা চালিয়েছে। সেখানেই এই তথ্য সামনে এসেছে। রাজ্যে ১৭ টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে আটটি নিজেদের দখলে রাখতে পারে বিআরএস। এই সমীক্ষা তেলেঙ্গানার রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিআরএস লোকসভা নির্বাচনে এই রাজ্যে চালিকাশক্তিই থাকবে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

kcr

যদিও একটি আসন আগামী লোকসভা নির্বাচনে কমবে বিআরএসের। ২০১৯ সালের নির্বাচনে টিআরএস তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি নামে এই দল ছিল। পরে তার নাম বদল হয়ে বিআরএস হয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৯ টি কেন্দ্রে তারা জয় পেয়েছিল।

পেদ্দাপল্লী, জাহিরাবাদ, মেদক, চেভেল্লা, মাহাবুবনগর, নাগারকুরনুল, ওয়ারাঙ্গাল, খাম্মাম, মাহাবুবাবাদ লোকসভা কেন্দ্রে তারা গতবার জয়ী হয়েছিল। গতবার ৪১.৭১ শতাংশ ভোট পেয়েছিল টিআরএস। বিজেপি ও কংগ্রেসের থেকে অনেকটাই বেশি ভোট তারা পায়। তেলেঙ্গানায় বিজেপি গত লোকসভায় ২৯.৭৯ শতাংশ ভোট পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল মাত্র ১৯.৬৫ শতাংশ ভোট।

তবে এবার কিছুটা ভোটব্যাঙ্ক কমছে বিআরএসের। সমীক্ষায় দেখা যাচ্ছে, লোকসভা নির্বাচন হলে ৪০ শতাংশ ভোট পাবে বিআরএস। সেখানে দেড় শতাংশের বেশি ভোট কমছে। বিআরএসের নেতৃত্বে রয়েছেন চন্দ্রশেখর রাও। তিনি এই ভোটব্যাঙ্ককে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাবেন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আগামী লোকসভা নির্বাচনে বিজেপিরও ভোট কমবে। ২৮ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। অন্যদিকে তিন শতাংশের বেশি ভোট বাড়াবে জাতীয় কংগ্রেস। ২৩ শতাংশ ভোট তেলেঙ্গানায় লোকসভা নির্বাচনে পাবেন রাহুল গান্ধীরা। এই ফলাফল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ।

আগামী লোকসভা নির্বাচনে ১৭ টি আসনের মধ্যে আটটি পাবে বিআরএস। ৬ টি আসন পাওয়ার সম্ভাবনা বিজেপির। ২৩ শতাংশ ভোট পেলেও মাত্র ২ টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হবে কংগ্রেসকে। এআইএমআইএম প্রধান আসাদউদ্দীন ওয়াইসি ২০২৪ সালে হায়দ্রাবাদ লোকসভা আসনটিতে জয় পাবেন। সমীক্ষায় সেই তথ্য দেওয়া হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+