তেলাঙ্গানায় ভোটের লড়াইয়ে নামা বৃহন্নলা সমাজকর্মী অপহৃত
তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। এই রাজ্যো ভোটে লড়ছেন এক বৃহন্নলা সমাজকর্মী। তবে মঙ্গলবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে।
তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। এই রাজ্যো ভোটে লড়ছেন এক বৃহন্নলা সমাজকর্মী। তবে মঙ্গলবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। পুলিশে নিখোঁজ ডায়েরিও হয়েছে।

তাঁর নাম চন্দ্রমুখী এম। সিপিএম নেতৃত্বাধীন বহুজন বামফ্রন্টের টিকিটে তিনি গোশমহল বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন। বাড়ি থেকে তিনি নিখোঁজ বলে খবর। প্রচারে বেরিয়ে বিজেপি নেতা টি রাজা সিং ও কংগ্রেস নেতা মুকেশ গৌড়ের বিরুদ্ধে সমালোচনায় সরব হন তিনি।
Chandramukhi a trans woman contesting from Goshamahal constituency in Hyderabad on a Bahujan Left Front ticket has gone missing. She is the first transgender candidate in Telangana. Police investigation underway. #TelanganaElections2018 pic.twitter.com/Yh68DfSPou
— ANI (@ANI) November 28, 2018
বৃহন্নলা গোষ্ঠীর সদস্যরা চন্দ্রমুখীর হয়ে প্রচার করতে এসে তাঁকে খুঁজে পাননি। সারাদিন পরে তাঁরা পুলিশে অভিযোগ করেন। পরিবারের লোকেরা মনে করছেন চন্দ্রমুখীকে অপহরণ করা হয়েছে। পরে বানজারা হিলস স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে।
নিজের গোষ্ঠীর লোকেদের মানোন্নয়নের খাতিরে চন্দ্রমুখী ভোটে দাঁড়াতে চেয়েছিলেন বলে পরিচিতরা জানিয়েছেন। মাত্র একদিন প্রচার করার পরই তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন।
চন্দ্রমুখীর পাশাপাশি গাজওয়েল বিধানসভার এক প্রার্থীও মনোনয়ন জমা করার পর নিখোঁজ ছিলেন। নিখোঁজ কে দীনেশ চক্রবর্তী সমাজবাদী ফরওয়ার্ড ব্লক দলের সদস্য ছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications