বিজেপির হাতে ১১৯ বিধায়ক! রাজ্য সভাপতির কথায় সরকার গড়ার নয়া তত্ত্বে জল্পনা
বিজেপিই মহারাষ্ট্রে সরকার গড়বে। আবারও দাবি তুলে দিলেন মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রকান্ত পাতিল। বিজেপির রাজ্য সভাপতি দাবি করলেন, তাঁরাই সরকার গড়বেন।
বিজেপিই মহারাষ্ট্রে সরকার গড়বে। আবারও দাবি তুলেন দিলেন মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রকান্ত পাতিল। মঙ্গলবার রাষ্ট্রপতি শাসন জারির পর বিজেপির পক্ষ থেকে সাংসদ নারায়ণ রানে দাবি করেছিলেন তাঁদের সঙ্গে রয়েছে ম্যাজিক ফিগার। এবার বিজেপির রাজ্য সভাপতি দাবি করলেন, তাঁরাই সরকার গড়বেন।

রাজ্যপালের কাছে গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়ে এসেছিলেন, তাঁদের সঙ্গে ম্যাজিক ফিগার নেই। ফলে তাঁরা সরকার গড়বেন না। এরপর শিবসেনা ও এনসিপিকে তলব করেন রাজ্যপাল। তারপর তাঁদের পর্যাপ্ত সময় না দিয়ে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করে দিতেই উল্টোসুর বিজেপির। এখন বিজেপি বলছে তারাই সরকার গড়বে।
মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রকান্ত পাতিল বলেন, ১১৯ জন বিধায়ক তাঁদের সঙ্গে রয়েছেন। পরবর্তী সরকার তাঁরাই গড়বেন। আমরা রাজ্যে একটা স্থিতিশীল সরকার দেব। বিজেপি ছাড়া সরকার হতে পারে না মহারাষ্ট্রে। উল্লেখ্য, এর আগে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট সরকার গড়ার দিকে এক ধাপ এগিয়ে বলে, রাজ্যপালের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানাবেন তাঁরা।
এর আগে বিজেপি সাংসদ নারায়ণ রানে বলেন, বিজেপির সঙ্গে বর্তমানে ১৪৫ জন বিধায়ক রয়েছেন। ফলে তাঁদের ক্ষমতায় আসা কোনও সমস্যা হবে না। শিবসেনাকে ছাড়াই তাঁরা ক্ষমতা আসতে পারবে। বিজেপি সাংসদের কথায়, কংগ্রেস ও এনসিপি ভুল বোঝাচ্ছে শিবসেনাকে। সিবসেনা মূর্খের স্বর্গে বাস করছে। বিজেপির সঙ্গে ছেড়ে মস্ত ভুল করেছে শিবসেনা। তাঁদের এবার ভুগতে হবে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications