ব্যক্তিগত আক্রমণ করে ব্যক্তিগত নিশানা থেকে বাদ পড়লেন না মোদী! ক্ষোভ চন্দ্রবাবুর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ খণ্ডন করে তোপ দাগলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি সতর্ক করে দেন, ব্যক্তিগত আক্রমণ তাঁকে ব্যক্তিগত আক্রমণ করতে বাধ্য করছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ খণ্ডন করে তোপ দাগলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর রাজনৈতিক প্রচারের জন্য জনসাধারণের তহবিল ব্যবহার করছেন। সেইসঙ্গে তিনি সতর্ক করে দেন, ব্যক্তিগত আক্রমণ তাঁকে ব্যক্তিগত আক্রমণ করতে বাধ্য করছে।

ব্যক্তিগত আক্রমণ করে ব্যক্তিগত নিশানায় বাদ পড়লেন না মোদী

বিজেপির সঙ্গে চন্দ্রবাবুর সম্পর্ক ছিন্ন হওয়ার পর মোদী প্রথমবার অন্ধ্রপ্রদেশ সফরে যান। সেখানে গিয়ে তিনি তেলেগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুকে বিশ্বাসঘাতক তকমা দেন। বলেন, নিজের পরিবারের সদস্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেও কসুর করেননি তিনি। তিনি তাঁর শ্বশুরকে প্রতারিত করেছিলেন। টিডিপি প্রধানকে কটাক্ষ করে তিনি আরও বলেন, তিনি প্রায়ই নিজেকে আমার থেকে সিনিয়র ভাবেন। হ্যাঁ তিনি আমার থেকে সিনিয়র। তিনি আমার থেকে অগ্রণী নতুন জোট গঠনে আর পিছন থেকে ছুরি মারায়।

চন্দ্রবাবু প্রধানমন্ত্রীর এই কটাক্ষেরই জবাব দেন চাঁছাছোলা ভাষায়। আমি সাধারণত ব্যক্তিগত আক্রমণ করি না। কিন্তু মোদি এখন আমাকে বাধ্য করছেন ব্যক্তিগত আক্রমণে। তিনি স্বামীর দ্বারা পরিত্যক্ত মুসলমান নারীদের সাহায্যের জন্য তিন তালাক আইন প্রণয়ন করছেন, কিন্তু যদি কেউ তাঁকে জিজ্ঞেস করেন তাঁর স্ত্রী যশোদা বেনের কথা, তখন তিনি কোনও জবাব দেন না।

প্রধানমন্ত্রী এদিন চন্দ্রবাবুর ছেলেকে নিয়েও কটাক্ষ করেন। বলেন, চন্দ্রবাবু তাঁর ছেলে নারা লোকেশকে টিডিপি-তে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন। এই কথরা পরিপ্রেক্ষিতে চন্দ্রবাবু বলেন, হ্যাঁ, আমি লোকেশের বাবা হতে পেরে গর্বিত। আমি সর্বদা পারিবারিক মূল্যবোধকে সম্মান করেছি। কিন্তু মোদীজির কোন পরিবার নেই, তাই তিনি পরিবারের মর্ম বুঝতে পারবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+