মোদী সরকারের দিকে সমর্থনের হাত চন্দ্রবাবু নাইডুর, কাশ্মীরবাসীর কাছে আবেদন

৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে মোদী সরকার। সংসদে নতুন আইন পাস হয়েছে সংবিধান বদলে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন তেলেগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু।

৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে মোদী সরকার। সংসদে নতুন আইন পাস হয়েছে সংবিধান বদলে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন তেলেগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ করে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

মোদী সরকারের দিকে সমর্থনের হাত চন্দ্রবাবু নাইডুর, কাশ্মীরবাসীর কাছে আবেদন

চন্দ্রবাবু নাইডু এই মর্মে বলেন, জম্মু-কাশ্মীরবাসীর উচিত এই সিদ্ধান্তকে মেনে নেওয়া। রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখা জরুরি। কেননা এক দেশে দুই আইন চলতে পারে না। তৎকালীন সময়ের প্রেক্ষিতে ৩৭০ ধারা ও ৩৫এ ধারা সঙ্গতিপূর্ণ ছিল। কিন্তু এখনও সেই ধারা বলবৎ রাখার কোনও অর্থ হয় না।

রাজ্যের বিশেষ মর্যাদা আদায়ের দাবিতেই মোদী সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন চন্দ্রবাবু নাইডু। এনডিএ ছে়ড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। ২০২৯-এর নির্বাচনে প্রতিশ্রুতিভঙ্গকারী মোদী সরকারকে বরখাস্ত করার জন্য বিরোধী জোট গড়ে তুলতে বদ্ধপরিকর ছিলেন তিনি। এবং একই সঙ্গে তিনি মোদী বিরোধী জোটের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন।

লোকসভায় বিজেপি তথা এনডিএ কাছে বিরোধী জোট পর্যুদস্ত হএয়ার পর দ্বিতীয় মোদী সরকার যখন ৩৭০ ধারা বাতিল করে সংবিধান পরিবর্তন করতে উদ্যত হল, তখন সেই সিদ্ধান্তকে স্বাগত জানালেন চন্দ্রবাবু নাইডু। টিডিপি প্রধানের এই ধরনের মন্তব্য বিরোধী জোটের কাছেও ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+