অন্ধ্র বাঁচাতে সন্তান জন্মের ডাক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর, ভাইরাল হল খবর

এন চন্দ্রবাবু নাইড়ু রোবট বা যন্ত্রমানবের উপরে নির্ভরতা কমাতে আরও বেশি করে সন্তানের জন্ম দিতে অনুরোধ করেছেন রাজ্যের অভিভাবকদের।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু রোবট বা যন্ত্রমানবের উপরে নির্ভরতা কমাতে আরও বেশি করে সন্তানের জন্ম দিতে অনুরোধ করেছেন রাজ্যের অভিভাবকদের। যা নিয়ে ফের বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

অন্ধ্র বাঁচাতে সন্তান জন্মের ডাক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর

নাইড়ুর বক্তব্য, শিক্ষিত ব্যক্তিরা কড়া অনুশাসনের সঙ্গ পরিবার পরিকল্পনা করেন। একটির বেশি সন্তান হলে তা চাপ বলে ভাবেন। যার ফল রাজ্যকে ভোগ করতে হচ্ছে। এমন চলতে থাকলে আগামিদিনে রাজ্যে শুধুই বৃদ্ধদের বাস হবে।

মুখ্যমন্ত্রীর কথায়, আগে আমি নিজে পরিবার পরিকল্পনার উপরে জোর দিয়েছিলাম। তবে এখন আমি বলছি, আরও বেশি করে সন্তানের জন্ম দিন। যাতে রোবটের উপরে আমাদের নির্ভরতা কম আসে।

প্রসঙ্গত, নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন চন্দ্রবাবু নাইড়ু। গত জুন মাসে তিনি মন্তব্য করে বসেন, যারা এই সরকারের বিরুদ্ধে অথচ সুবিধা পেয়ে আসছেন তারা সব সুবিধা ফেরত দিন। এমনকী এই রাজ্যের রাস্তায় হাঁটবেনও না। এই মন্তব্যের পরই শোরগোল পড়ে গিয়েছিল। চন্দ্রবাবু নাইড়ুর এবারের মন্তব্য কতটা বিতর্ক বাঁধায় সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+