আর্থিক প্যাকেজ নিয়ে মোদীর প্রশংসায় পঞ্চমুখ প্রবল প্রতিপক্ষ চন্দ্রবাবু নাইডু

আর্থিক প্যাকেজ নিয়ে মোদীর প্রশংসায় পঞ্চমুখ প্রবল প্রতিপক্ষ চন্দ্রবাবু নাইডু

সংকটে একে একে পাশে দাঁড়াতে শুরু করেছে প্রবল প্রতিপক্ষরাও। প্রথমে চিদাম্বরম, তারপর চন্দ্রবাবু নাইডু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আর্থিক প্যাকেজের প্রশংসায় পঞ্চমুখ হলেন চন্দ্রবাবু নাইডু। মোদীকে চিঠি লিখে তাঁর আর্থিক প্যাকেজের প্রশংসা করে চন্দ্রবাবু নাইডু লিখেছেন দেশের সরকার অত্যন্ত মানবিক।

মানবিক সরকার, প্রশংসায় চন্দ্রবাবু

মানবিক সরকার, প্রশংসায় চন্দ্রবাবু

লকডাউনের পরিস্থিতিতে দেশের গরিব মজদুর, কৃষকদের জন্য ১৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে সরকার। মোদীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিরোধীরাও। প্রশংসায় পঞ্চমুখ প্রবল প্রতিপক্ষ চন্দ্রবাবু নাইডুও। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।

জনতা কার্ফুর প্রশংসা

জনতা কার্ফুর প্রশংসা

করোনা ভাইরাস মোকাবিলায় ২২ মার্চ গোটা দেশে ১৪ ঘণ্টার কার্ফু ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। মোদীর সেই উদ্যোগকেও প্রশংসা করেছেন চন্দ্রবাবু নাইডু। মোদী এই কাজ করে বিশ্বের কাছে নজির তৈরি করেছেন মোদী। তাঁর প্রশংসায় এমনই বলেছেন চন্দ্রবাবু নাইডু। তাঁর নেতৃত্বে দেশ করোনা ভাইরাস মোকাবিলায় নতুন দিশা পেয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্বাস্থ্যকর্মীদের বিমা দেওয়ার প্রশংসা

স্বাস্থ্যকর্মীদের বিমা দেওয়ার প্রশংসা

করোনা ভাইরাস চিকিৎসায় যে স্বাস্থ্যকর্মী এবং চিিকৎসকরা কাজ করছেন তাঁদের জন্য ৫০ লাখ টাকার স্বাস্থ্যবিমা ঘোষণা করেছে মোদী সরকার। মোদীর এই সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু। সঠিক সময়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রশংসা করেছেন চন্দ্রবাবু নাইডু। একটা সময় মোদীর বিরুদ্ধে প্রতিদিন সুর চড়িয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+