ফের এনডিএ শরিক হতে পারেন চন্দ্রবাবু নায়ডু, বিজেপির সঙ্গে টিডিপির আসন সমঝোতা
এবারে লক্ষ্য লোকসভা ভোটে ৪০০ আসন পেরিয়ে যাওয়া। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। জোটসঙ্গীদের সঙ্গে গাঁটছড়া বাঁধার কাজ করছে বিজেপি ও এনডিএর অন্যান্য শরিক দল। এবার অন্ধ্রপ্রদেশেও জোটসঙ্গী ঠিক হয়ে গেল।
বহু পুরনো সম্পর্ক। মাঝখানে দূরত্ব বেড়ে আলাদা পথে হাঁটা শুরু হয়েছিল। এবারের লোকসভা ভোটে ফের এনডিএ পরিবারের মধ্যেই আসতে চলেছেন তিনি। অন্ধ্রপ্রদেশের অন্যতম নেতা চন্দ্রবাবু নায়ডু। তাঁর রাজনৈতিক দলের নাম তেলেগু দেশম পার্টি ( টিডিপি)। এই টিডিপির সঙ্গে বিজেপির ফের জোট বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছে।

সম্প্রতি চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক হয়েছে। সেখানে প্রাথমিকভাবে আসন সমঝোতার বিষয়টি উঠে এসেছে। তবে আরও বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। তারপরেই আসন সমঝোতা ও জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দক্ষিণের এই রাজ্যে বিজেপির আরেক সঙ্গী পবন কল্যাণের জনসেনা পার্টি৷
বৃহস্পতিবার রাতে চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে অমিত শাহের বৈঠক সফল। এমন কথা শোনা যাচ্ছে। অন্ধ্রপ্রদেশে মোট লোকসভা আসন্রত সংখ্যা ২৫। ৪- ৬ টি আসনে বিজেপি লড়াই করবে। জনসেনা পার্টি লড়বে তিনটি আসনে। বাকি আসনে প্রার্থী দেবে টিডিপি।
একসময় চন্দ্রবাবু নায়ডু এনডিএ শরিকের অন্যতম মুখ ছিলেন। এনডিএর স্থপতিদের মধ্যে তাঁকে রাখা হয়। ২০১৮ সাল পর্যন্ত তিনি জোটের আহ্বায়কও ছিলেন৷ কিন্তু একসময় বিজেপির সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। এনডিএ ছেড়ে বেরিয়ে যান চন্দ্রবাবু নায়ডু। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে একাই লড়াই করেছিল টিডিপি।
কয়েক মাস আগে চন্দ্রবাবু নায়ডু দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। যদিও এখন তিনি জামিনে মুক্ত। তারপর থেকেই বিজেপির সঙ্গে চন্দ্রবাবু নায়ডুর দূরত্বের সম্পর্ক কমতে শুরু করেছে। রাম মন্দির উদ্বোধনের পরে চন্দ্রবাবু নায়ডু সেখানে গিয়েওছিলেন।
এবার রাজনৈতিক সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায়? জল মাপছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications