অন্ধ্রকে বিশেষ মর্যাদার দাবি! চন্দ্রবাবুর ধরনা-অবস্থান দিল্লিতে
সোমবার সকাল আটটায় দিল্লিতে ধরনা অবস্থানে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া সহ একাধিকপ্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ।
সোমবার সকাল আটটায় দিল্লিতে ধরনা অবস্থানে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া সহ একাধিক প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ চন্দ্রবাবুর। এদিন সকাল সাতটা নাগাদ রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিস্তলে শ্রদ্ধা জানান। পরে আম্বেদকরের প্রতিও শ্রদ্ধা জানান।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ধরনায় সামিল হয়েছেন সেরাজ্যের টিডিপি সাংসদ ও বিধায়করা। সূত্রের খবর অনুযায়ী রাহুল গান্ধীও নাইডুর সঙ্গে দেখা করতে যাবেন।
ধরনায় যোগ দিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু যেমন আগেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন, ঠিক তেমনই এই বিক্ষোভ লোক নিয়ে যেতে দুটি ট্রেনও ভাড়া করা হয়েছিল। সেই ভাড়ার টাকা মেটানো হয়েছে অন্ধ্রপ্রদেশের কোষাগার থেকে। সব মিলিয়ে ভাড়ার জন্য ইতিমধ্যেই খরচ করা হয়েছে ১.১২ কোটি টাকা।
রাজ্যের জন্য বিশেষ মর্যাদার দাবি এবং কেন্দ্রের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন আইন না মানার অভিযোগ করে দিল্লিতে একদিনের প্রতিবাদের ডাক দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্রকাশিত খবর অনুযায়ী, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ১.১২ কোটি টাকা দিয়েছে দুই ট্রেন ভাড়া করার জন্য। দুটি ট্রেনেই ২০ টি করে কামরা রয়েছে। দক্ষিণ মধ্য রেল থেকে এই ট্রেন ভাড়া করা হয়েছে।
রাজ্যের এক সরকারি আধিকারিক অমরাভতীতে জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ সরকার দুটি বিশেষ ট্রেন ভাড়া করেছে। প্রতিবাদ সভার জন্য লোক নিয়ে যাওয়া হয়েছে। অনন্থপুর এবং শ্রীকাকুলাম থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন ১০ ফেব্রুয়ারি নতুন দিল্লিতে পৌঁছে গিয়েছে।
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীকে রাফালে নিয়ে আক্রমণ করেন চন্দ্রবাবু নাইডু। প্রধানমন্ত্রী ৫৯ হাজার কোটির রাফালে চুক্তি নিয়ে নীবর বলেও অভিযোগ করেন তিনি। ভারতের প্রতিরক্ষায় সম্ভবত সবথেকে বড় কেলেঙ্কারি বলে অভিহিত করে চন্দ্রবাবুর অভিযোগ, এই কেলেঙ্কারিতে যুক্ত রয়েছে প্রধানমন্ত্রীর অফিস। সত্যি বেশিদিন চাপা থাকে না বলেও মন্তব্য করেছিলেন চন্দ্রবাবু।
Delhi: Andhra Pradesh CM and Telugu Desam Party chief N Chandrababu Naidu pays tribute at Rajghat. He is observing a daylong hunger strike here today against the central govt over the issue of special status to Andhra Pradesh. pic.twitter.com/jqlvtwYStn
— ANI (@ANI) February 11, 2019












Click it and Unblock the Notifications