দিল্লিতে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ! রাজ্যের রাজকোষে খরচ ১.১২ কোটি

সোমবার দিল্লিতে বিক্ষোভে যোগ দিচ্ছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই বিক্ষোভ লোক নিয়ে যেতে দুটি ট্রেন ভাড়া করা হয়েছে।

সোমবার দিল্লিতে বিক্ষোভে যোগ দিচ্ছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই বিক্ষোভ লোক নিয়ে যেতে দুটি ট্রেন ভাড়া করা হয়েছে। সেই ভাড়ার টাকা মেটানো হয়েছে অন্ধ্রপ্রদেশের কোষাগার থেকে। সব মিলিয়ে ভাড়ার জন্য ইতিমধ্যেই খরচ করা হয়েছে ১.১২ কোটি টাকা।

দিল্লিতে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ! রাজ্যের রাজকোষে খরচ ১.১২ কোটি

রাজ্যের জন্য বিশেষ মর্যাদার দাবি এবং কেন্দ্রের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন আইন না মানার অভিযোগ করে দিল্লিতে একদিনের প্রতিবাদের ডাক দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্রকাশিত খবর অনুযায়ী, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ১.১২ কোটি টাকা দিয়েছে দুই ট্রেন ভাড়া করার জন্য। দুটি ট্রেনেই ২০ টি করে কামরা রয়েছে। দক্ষিণ মধ্য রেল থেকে এই ট্রেন ভাড়া করা হয়েছে।

রাজ্যের এক সরকারি আধিকারিক অমরাভতীতে জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ সরকার দুটি বিশেষ ট্রেন ভাড়া করেছে। ১১ ফেব্রুয়ারি দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রতিবাদ
জানাবেন। সেই প্রতিবাদ সভার জন্য লোক নিয়ে যাওয়া হবে। অনন্থপুর এবং শ্রীকাকুলাম থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন ১০ ফেব্রুয়ারি নতুন দিল্লিতে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীকে রাফালে নিয়ে আক্রমণ করেন চন্দ্রবাবু নাইডু। প্রধানমন্ত্রী ৫৯ হাজার কোটির রাফালে চুক্তি নিয়ে নীবর বলেও অভিযোগ করেন তিনি। ভারতের প্রতিরক্ষায় সম্ভবত সবথেকে বড় কেলেঙ্কারি বলে অভিহিত করে চন্দ্রবাবুর অভিযোগ, এই কেলেঙ্কারিতে যুক্ত রয়েছে প্রধানমন্ত্রীর অফিস। সত্যি বেশিদিন চাপা থাকে না বলেও মন্তব্য করেছিলেন চন্দ্রবাবু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+