Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জগনমোহনের ‘কৌরবসভা’ ২০২৪ পর্যন্ত বয়কট! স্ত্রীর অপমানে কেঁদে ভাসালেন চন্দ্রবাবু

চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশ বিধানসভায় চরম অপমানিত হয়ে ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভা বয়কট শপথ নিলেন।

চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশ বিধানসভায় চরম অপমানিত হয়ে ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভা বয়কট শপথ নিলেন। তেলেগু দেশম পার্টি সভাপতি তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শুক্রবার জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন মন্ত্রী-বিধায়কদের দ্বারা অপমানিত হয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন।

জগনমোহনের ‘কৌরবসভা’ ২৪ পর্যন্ত বয়কটের সিদ্ধান্ত চন্দ্রবাবুর

চন্দ্রবাবু নাইডু এদিন সাংবাদিক বৈঠক করে অন্ধপ্রদেশের জগনমোহন সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন। ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত রাজ্য বিধানসভায় তিনি যাবেন না বলে সিদ্ধান্ত নেন। টিডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে চন্দ্রবাবু নাইডু কান্নায় ভেঙে পড়েন। চন্দ্রবাবু বলেন, তিনি ব্যক্তিগত স্তরে অপমান সহ্য করতে সক্ষম নন।

চন্দ্রবাবু বলেন, এদিন অন্ধ্রপ্রদেশ বিধানসভায় যা ঘটেছিল তা মহাকাব্য মহাভারতে পাণ্ডবদের উপস্থিতিতে কৌরবদের দ্বারা দ্রৌপদীর শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছিল। রাজ্য বিধানসভায় কৃষকদের নিয়ে বিতর্ক চলাকালীন চন্দ্রবাবু নাইডু কংগ্রেস নেতা ওয়াইএস বিবেকানন্দ রেড্ডির হত্যার বিষয়টি উত্থাপন করেছিলেন। এরপরে টিডিপি এবং ওয়াইএসআর কংগ্রেস সদস্যরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে।

চন্দ্রবাবু নাইডু বলেন, তাঁর স্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়। বিগত চার দশক ধরে রাজনীতি আঙিনায় রয়েছি। এমন ঘটনা আগে ঘটেনি। আমার স্ত্রী কখনই রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেননি। তার বাবা এনটিআর (এনটি রামা রাও) মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। আমি নিজেও দীর্ঘদিন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি। কিন্তু আমার দলের নেতারাও তাঁকে চেনেন না। আমি এই অপমান সহ্য করতে পারছি না। আমার পরিবারকে এভাবে টার্গেট করা হচ্ছে। তা বলেই তিনি হাউ হাউ করে কেঁদে ওঠেন।

টিডিপি প্রধান বলেন, বিধানসভার স্পিকার তাঁকে ওয়াক আউট করার আগে হাউসে বিবৃতি দেওয়ার সুযোগ দেননি। তিনি অভিযোগ করেছেন যে তার মাইক অর্ধেক বক্তব্যের মধ্যে কেটে দেওয়া হয়েছিল। ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেসের সদস্যরা তাঁর পরিবারের প্রতি সব ধরনের অসংসদীয় মন্তব্য এবং গালিগালাজ করেছিল।

চন্দ্রবাবু নাইডু বলেন, তিনি সর্বদা রাজনৈতিক সমালোচনা গ্রহণ করার কথা ভেবেছিলেন। কিন্তু তিনি কখনও কল্পনাও করেননি যে একটি রাজনৈতিক বিতর্ক একজনের পরিবারের সদস্যের চরিত্র হনন করার মতো ঘটনা ঘটতে পারে। আমি অটল বিহারী বাজপেয়ী, ভিপি সিং, জ্যোতি বসু, করুণানিধি এবং বিজু পট্টনায়কের মতো জাতীয় নেতাদের সঙ্গে কাজ করেছি। এনটি রামা রাও যখন ন্যাশনাল ফ্রন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তখন তিনি জাতীয় নেতাদের সঙ্গে সমন্বয় করেন।

নাইডু দুঃখ প্রকাশ করে জানান, তিনি জনগণের স্বার্থে গত আড়াই বছর ধরে নীরবে সমস্ত অপমান সহ্য করছেন। ১৭৫ সদস্যের হাউসে মাত্র ২৩ জন বিধায়ক রয়েছে তাঁদের। তা সত্ত্বেও জনগণের সমস্যাগুলি তুলে ধরার জন্য বিরোধী দল হিসাবে তার দায়িত্ব সাহসের সঙ্গে পালন করেন তিনি। তিনি বলেন, ক্ষমতাসীন দলের চরিত্রহননের ঘটনা আজকাল অসহনীয় হয়ে উঠেছে।

মহাকাব্য মহাভারতের কথা উল্লেখ করে নাইডু বলেন, ভগবান কৃষ্ণও কৌরবদের দ্রৌপদীর উপর চরম অপমান করা থেকে বিরত করতে পারেননি। ওয়াইএসআর কংগ্রেসের আমলে বিধানসভাকে তিনি কৌরব সভার সঙ্গে তুলনা করেন। সেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের জন্য কোনও সম্মান নেই বলে তিনি জানান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+