অমরাবতী থেকে রাজধানী সরানোর সিদ্ধান্তে জগন্মোহনকে আক্রমণ চন্দ্রবাবুর
ক্ষমতায় আসার পর থেকে একের পর এক পরিবর্তন করেই চলেছেন জগন্মোহন রেড্ডি। চন্দ্রবাবু নাইডুর নিরপত্তা কমানো থেকে শুরু করে।
ক্ষমতায় আসার পর থেকে একের পর এক পরিবর্তন করেই চলেছেন জগন্মোহন রেড্ডি। চন্দ্রবাবু নাইডুর নিরপত্তা কমানো থেকে শুরু করে। চন্দ্রবাবু সরকারের একাধিক নির্মাণ ভাঙা সবই করেছেন তিনি। এবার নিয়েছেন চরম সিদ্ধান্ত রাজধানীটাই অমরাবতী থেকে বিশাখাপত্তনমে সরিয়ে নিয়ে যাওয়া হবে। জগন্মোহনের এই সিদ্ধান্তকে পাগলামি বলে কটাক্ষ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

অমরাবতীকে আন্তর্জাতিক স্তরের রাজধানীতে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন চন্দ্রবাবু নাইডু। সেই মতো পরিকল্পনাও করেছিলেন তিনি। এক কথায় জগন্মোহন রেড্ডির সিদ্ধান্ত তাঁর এতোদিনের লালিত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। ভীষণভাবে মর্মাহত হয়েছেন চন্দ্রবাবু নাইডু। কিছুতেই জগন্মাোহন রেড্ডির এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তিনি। সেকারণেই তিনি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার কৃষক।
চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেছেন ক্ষমতা হাতে পেয়ে পাগল হয়ে গিয়েছেন জগন্মোহন। অন্ধ্রের মানুষ তাঁকে রাজধানী সরানোর জন্য ক্ষমতায় আনেনি বলে কটাক্ষ করেছেন। অমরাবতীকে রাজধানী করার জন্য দেশের সব নদীর জল এনে অভিষেক করা হয়েছিল। অন্ধ্রের মানুষ সেটা মেনেও নিয়েছিলেন। জগন্মোহনের এই সিদ্ধান্তে তাঁরা ভেঙে পড়বেন বলে অভিযোগ করেছেন চন্দ্রবাবু নাইডু।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications