মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতেই চণ্ডীগড়ের যা অবস্থা হল, জানলে চমকে উঠবেন
মাত্র ৪ ঘন্টার বৃষ্টিতেই প্লাবিত চণ্ডীগড়ের বিস্তীর্ণ এলাকা। জল থৈথৈ রাস্তাঘাট, ডুবে গেল গাড়ি, এমনকী অফিস, বাড়ির ভেতরেও জল ঢুকে ভাসিয়ে দিল।
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতেই প্লাবিত হল চণ্ডীগড়। জল থৈথৈ রাস্তাঘাট, ডুবে গেল গাড়ি, এমনকী অফিস, বাড়ির ভেতরেও জল ঢুকে ভাসিয়ে দিল। প্রায় সব রাস্তাতেই ৩ থেকে ৫ ফিট পর্যন্ত জল জমে গেল। সাব স্টেশনগুলিতেও জল জমে প্রায় ঘণ্টা পাঁচেক বিদ্যুৎহীন থাকল চণ্ডীগড়ে, মোহালি ও পঞ্চকুলার বিস্তীর্ণ এলাকা।

সোমবার ভোর ছটা থেকে শুরু হয় বৃষ্টি। কিন্তু ঘণ্টা চারেক কেটে গেলেও বৃষ্টি না থামায় চিন্তায় পড়ে যান চণ্ডীগড়, মোহালি, পঞ্চকুলা এলাকার মানুষ। ততক্ষণে বাইরে জল জমে গিয়েছে। ঘরের ভেতরেও জল থৈথৈ অবস্থা। বাইরে বেরিয়ে দেখা যায়, শুধুমাত্র গাড়ির ছাদ দেখা যাচ্ছে। বাকিটা জলের তলায়। রাস্তায় বেরিয়েও বিপত্তি। প্রায় সমস্ত রাস্তাতেই ৩ থেকে ৫ ফিট পর্যন্ত জল জমে গিয়েছে। জল ঠেলে এগোতে পারছে না গাড়ি। ফলে চূড়ান্ত যানজটের সৃষ্টি হয়। অফিস ও স্কুল টাইমে বেরিয়ে চূড়ান্ত নাকাল হতে হয় নিত্য়যাত্রী ও স্কুল পড়ুয়াদের। অপরদিকে জল জমে পাওয়ার স্টেশনেও বিপত্তি ঘটে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়।

আবহাওয়া দফতর জানিয়েছে, মাত্র ৪ ঘন্টায় ১৩৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা গত ১৮ বছরের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০০০ সালে একদিনে ২০০ মিমি বৃষ্টিপাত হয়েছে। গত ২৭ জুনই একদিনে ১২০.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে।

সোমবারের বৃষ্টিপাতের জের রয়ে গিয়েছে মঙ্গলবারেও। এদিনও বেশ কয়েক জায়গা থেকে জমা জল নামেনি। রাস্তাঘাটেও জল জমে থাকায় মঙ্গলবারও নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications