Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জালিয়াতি মামলায় প্রাক্তন আইসিআইসিআই কর্ত্রী চন্দা কোছরের বাড়ি ইডির তল্লাশি

এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাক্তন আইসিআইসিআই ব্যাঙ্কের কর্ত্রী চন্দা কোছরের বাড়িতে তল্লাশি চালিয়েছে।

এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাক্তন আইসিআইসিআই ব্যাঙ্কের কর্ত্রী চন্দা কোছরের বাড়িতে তল্লাশি চালিয়েছে। তাঁর স্বামী দীপক কোছরের নিউপাওয়ার রিনিউয়েবলস প্রাইভেট লিমিটেডে এদিন তল্লাশি চলেছে। এছাড়া ভিডিওকম গোষ্ঠীর বেণুগোপাল ধূতের বাড়িতেও ইডি হানা দিয়েছে।

জালিয়াতি মামলায় প্রাক্তন আইসিআইসিআই কর্ত্রী চন্দা কোছরের বাড়ি ইডির তল্লাশি

ভিডিওকনকে অবৈধ উপায়ে ১৮৭৫ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তাতেই নাম জড়িয়েছে চন্দা কোছর ও তাঁর স্বামী দীপকের।

আর্থিক তছরুপের অভিযোগে ইডি কোছর ও তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জানুয়ারি মাসে সিবিআইয়ে অভিযোগ জমা পড়ে। ২ ফেব্রুয়ারি ইডি মামলা করেছে।

সিবিআই চন্দা কোছর, দীপক কোছর ও ধূতের নামে অভিযোগ এনেছে। এছাড়া ধূতের তৈরি সংস্থা সুপ্রিম এনার্জি ও দীপক কোছরের তৈরি সংস্থা নিউপাওয়ার রিনিউএবেলসের বিরুদ্ধে এফআইআর করেছে।

অভিযোগ, আইসিআইসিআই থেকে ঋণ পাইয়ে দিতে ধূতকে সাহায্য করায় তাঁরা দীপক কোছরের সংস্থাতে বিনিয়োগ করে। অর্থাৎ বিনিময় প্রথায় দুর্নীতি হয়েছে। আর এসবই হয়েছে ২০০৯ সালে চন্দা কোছর আইসিআইসিআই এর দায়িত্ব হাতে পাওয়ার পরে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ১৮৭৫ কোটি টাকার ঋণ ছয় কিস্তিতে দেওয়া হয়। ২০০৯ সালের জুন থেকে ২০১১ সালের অক্টোবরের মধ্যে ঋণ দেওয়া হয় ব্যাঙ্কের নিয়মকানুন একেবারেই না মেনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+