টিকা নিলে সংক্রমণ কি কমছে? নিরাপদ থাকছেন কতজন? সবই জানা গেল নতুন সমীক্ষায়
টিকা নিলে সংক্রমণ কি কমছে?
করোনা সংক্রমণ ঠেকাতে টিকা নেওয়া উচিৎ নাকি প্রয়োজন নেই! এ প্রশ্ন মনের মধ্যে বহুবারই ঘুরপাক খেয়েছে অজস্র মানুষের। তার প্রধাণ কারণ চিকিৎসকেরা বারে বারেই এ কথা বলছেন, করোনা টিকা নিলেও আপনি ভাইরাস সংক্রমিত হবেন না, তা কিন্তু নয়। একটু অসাবধান হলেই ভাইরাস অন্যান্য আর পাঁচজনের মতো আপনার শরীরেও ছোবল বসাতে পারে। তবে হ্যাঁ, টিকা নেওয়া থাকলে আপনার ক্ষেত্রে তা প্রাণঘাতী হবে না। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে টিকাকরণ কর্মসূচি চলছে দেশজুড়ে। সম্প্রতি ইন্দ্রপ্রস্থের অ্যাপোলো হাসপাতাল এক সমীক্ষায় প্রকাশ করেছে যে কোভিড টিকাকরণের পর মাত্র ০.০৬ শতাংশ মানুষকে হাসপাতালে ভর্তির প্রয়োজন এবং ভাইরাস থেকে সুরক্ষিত থাকেন ৯৭.৩৮ শতাংশ মানুষ। কোভিড–১৯–এর 'ব্রেক থ্রু ইনফেকশন’ (টিকা দেওয়ার পরে সংক্রমণ) এর ফ্রিকোয়েন্সি মূল্যায়নের জন্য হাসপাতালটি সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে।

এই সমীক্ষা করা হয়েছে স্বাস্থ্য কর্মীদের ওপর, যাঁরা কোভিড–১৯ উপসর্গ নিয়ে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে আসেন কোভিশিল্ড ভ্যাকসিনেশনের প্রথম ১০০ দিনের মাথায়। ওই সমীক্ষাটি এখন মেডিক্যাল জার্নালে প্রকাশ করার জন্য বর্তমানে বিবেচনাধীন অবস্থায় রয়েছে। অ্যাপোলো হাসপাতাল গোষ্ঠীর গ্রুপ মেডিক্যাল ডিরেক্টর ডাঃ অনুপম সিবল জানিয়েছেন যে, 'সম্প্রতি ভারতে দ্বিতীয় করোনা ওয়েভের বাড়বাড়ন্ত কেস বৃদ্ধি দেখতে পাচ্ছি, টিকাকরণ কর্মসূচিও এর সঙ্গে চলছে। টিকাকরণের পর সংক্রমণের রিপোর্ট পাওয়া যাচ্ছে, যা ব্রেকথ্রো ইনফেকশন নামে পরিচিত। এই সংক্রমণ কিছুজনের আংশিক বা সম্পূর্ণ টিকাকরণের পরও হতে পারে।’
পেডিয়াট্রিক গ্যাসট্রোলজির বিশেষজ্ঞ ডাঃ সিবল বলেন, 'এই সমীক্ষা থেকে বোঝা গিয়েছে যে কোভিড–১৯ টিকাতরণ ১০০ শতাংশ রোগ প্রতিরোধ ক্ষমতা দিতে অসফল। এমনকি পুরো টিকা দেওয়ার পরেও, এটি গুরুতর রোগের বিরুদ্ধে রক্ষা করে। আমাদের সমীক্ষা দেখিয়েছে যে ৯৭.৩৮ শতাংশ, যাঁদের টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে তাঁরা ভাইরাস থেকে সুরক্ষিত এবং হাসপাতালে ভর্তি হওয়ার হার মাত্র ০.০৬ শতাংশ। সমীক্ষার ফলাফল দেখায় যে ব্রেকথ্রো সংক্রমণ কেবলমাত্র অল্প শতাংশে ঘটে এবং এগুলি প্রাথমিকভাবে ছোটখাটো সংক্রমণ যা গুরুতর রোগের দিকে পরিচালিত করে না। এখানে কোনও আইসিইউতে ভর্তি হতে হয় না। আমাদের সমীক্ষা টিকাকরণের কর্মসূচিকে আরও জোরালো করবে।’
এই সমীক্ষা করা হয়েছে ৩,২৩৫ জন স্বাস্থ্য কর্মীর ওপর। এই সমীক্ষার সময় ৩,২৩৫ জন স্বাস্থ্য কর্মীর মধ্যে ৮৫ জন কোভিড–১৯–এ আক্রান্ত হন। এর মধ্যে ৬৫ জনের সম্পূর্ণ টিকাকরণ করা ছিল এবং ২০ জনের আংশিক। এর মধ্যে মহিলাদের আক্রান্তের সংখ্যাও বেশি ছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications