Chanakya Exit Poll: ১০০ টি আসনও এবার পাবে না বিজেপি! আভাস চাণক্যের সমীক্ষায়
Today's Chanakya Exit Poll News 24: কর্নাটক বিধানসভা ২২৪ টি আসনে ভোট শেষ! বিকেল পাঁচটা পর্যন্ত ৬৫.৬৯ শতাংশ ভোট হয়েছে সে রাজ্যে। ইভিএম বন্দি প্রার্থীদের ভাগ্য। অপেক্ষা আগামী ১৩ মে'র দিকে। কর্নাটক বিধানসভার চূড়ান্ত ফলাফল সেদিন প্রকাশ হবে।
শেষ হাসি কে হাসবে তা বোঝা যাবে চূড়ান্ত ফলপ্রকাশের পরেই। তবে ভোট শেষ হতেই একের পর এক বুথ ফেরত সমীক্ষা সামনে আসতে শুরু করেছে। আর তা রীতিমত চাপ বাড়াচ্ছে বিজেপির উপর। তবে কিছুটা হলেও স্বস্তি কংগ্রেস শিবিরে।

তবে একাধিক সংস্থা এক্সিট পোল করলেও Chanakya exit poll-এর দিকে নজর থাকে সবার। ইতিমধ্যে News 24 Today's Chanakya exit poll বুথ ফেরত সমীক্ষা সামনে নিয়ে এসেছে। আর সেই সমীক্ষাও কংগ্রেসকেই জয়ের আসনে বসিয়েছে। Chanakya-এর বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত কংগ্রেস এবার ১২০ টি আসন পেতে পারে।
আর তা পেয়েই সরকার গঠন করবে সোনিয়া-রাহুল গান্ধীদের দল। যেখানে ৮২ টি আসন বিজেপি পেতে পারে বলেও ইঙ্গিত চাণক্যের বুথ ফেরত সমীক্ষাতে। যেখানে জেডিএস মাত্র ১২ টি আসন পেয়েই খুশি থাকবে বলে চাণক্যের বুথ ফেরত সমীক্ষাতে উঠে এসেছে।

ফলে কংগ্রেস একক ভাবেই সরকার গঠন করা শুধু সময়ের অপেক্ষা বলে সমীক্ষাতে উঠে এসেছে। অন্যদিকে Chanakya exit poll বলছে এবার সে রাজ্যে কংগ্রেস ৪২ শতাংশ ভোট পেতে পারে। যেখানে বিজেপি মাত্র ৩৯ শতাংশ ভোট পাবে বলে বুথ ফেরত সমীক্ষাতে উঠে এসেছে। অন্যদিকে ১৩ শতাংশ ভোট জেডিএস পাবে বলেও বুথ ফেরত সমীক্ষাতে উঠে এসেছে।

অন্যান্যদের কাছে মাত্র ৬ শতাংশ ভোট পাবে বলে আভাস চাণক্যের সমীক্ষাতে। অন্যদিকে কর্ণাটকে ৪০ শতাংশ মানুষ দুর্নীতির ইস্যুতে ভোট দিয়েছেন বলে ইঙ্গিত করছে চাণক্য। অন্যদিকে উন্নয়নের ইস্যুকে সামনে রেখে ১৯ শতাংশ মানুষ ভোট দিয়েছে বলেও দাবি করছে ওই সমীক্ষা। তবে শেষ হাসি কে হাসবে তা আগামী ১৩ তারিখ শনিবারই স্পষ্ট হবে।












Click it and Unblock the Notifications