Champai Soren joins BJP: 'টাইগার জিন্দা হ্যায়...', চম্পাইকে বিজেপিতে স্বাগত জানিয়ে বললেন শিবরাজ

Champai Soren joins BJP: বিজেপিতে যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। গত কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে একাধিক জল্পনা চলছিল। অবশেষে পদ্ম ধরলেন ঝাড়খণ্ডের এই আদিবাসী নেতা।

শুক্রবার রাঁচিতে বিজেপির তরফে একটি মেগা র‍্যালির (Champai Soren joins BJP) আয়োজন করা হয়েছিল। যেখানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, শিবরাজ সিং চৌহান সহ একাধিক শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Champai Soren joins BJP

Champai Soren joins BJP: শক্তি বাড়ল বিজেপির

ছিলেন ঝাড়খন্ডের বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডিও। তাদের হাত ধরেই বিজেপিতে (Champai Soren joins BJP) যোগ ঝাড়খন্ডের 'টাইগারে'র। যা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাছে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে। শুধু চম্পাই নন, তাঁর সঙ্গেই এদিন বিজেপিতে যোগ দেন একাধিক নেতা-কর্মী। তাঁদের সবাইকে বিজেপিতে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। চলতি বছরেই সে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে আদিবাসী অধ্যুষিত এই রাজ্যে অনেকটাই শক্তি বাড়ল বিজেপির।

Champai Soren joins BJP: চম্পাই'য়ের প্রশংসা শিবরাজের

এদিন চম্পাই সোরেনের (Champai Soren joins BJP) প্রশংসা করতে শোনা যায় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। বলেন, সোরেন দীর্ঘ জীবন সৎ ভাবে মানুষের জন্য কাজ করে গিয়েছেন। আর তা বলতে গিয়ে সলমান খানের সিনেমার ডায়লগ দিতেও শোনা যায়। বলেন, টাইগার জিন্দা হেয়...এখনও উনি টাইগার। চম্পাই সোরেনের নেতৃত্বেই বিজেপি ঝাড়খণ্ডে সরকার তৈরি করবে। এবং দুর্নীতিবাজ জোট সরকারকে ছুঁড়ে ফেলবে বলে দাবি শিবরাজের।

Champai Soren joins BJP: কেন দল ছাড়লেন?

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার একটা বড় নাম চম্পাই সোরেন (Champai Soren joins BJP) । হেমন্ত সোরেনের পরেই তাঁর নাম আসে। জেলে যাওয়ার আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসেন চম্পাই। দায়িত্ব নিয়ে সরকার চালান। কিন্তু জেল থেকে মুক্তি পেতেই চম্পাইকে সরিয়ে দেন ফের মুখ্যমন্ত্রী পদে বসেন হেমন্ত। আর তা মোটেই মেনে নিতে পারেননি চম্পাই। এরপর থেকেই শুরু হয় দুরত্ব। শেষমেশ JMM ছেড়ে বিজেপিতে যোগ দিলেন চম্পাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+