৩৭০ ধারা পুনর্বহালের দাবি, রাষ্ট্রপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা
কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরানো যাবে না। তা পুনর্বহাল করতে হবে। এক কথায় রাষ্ট্রপতির নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা ঠুকলেন আইনজীবী এমএন শর্মা।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরানো যাবে না। তা পুনর্বহাল করতে হবে। এক কথায় রাষ্ট্রপতির নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা ঠুকলেন আইনজীবী এমএন শর্মা। শীর্ষ আদালতে তিনি মামলা ঠুকে দাবি করেছেন রাষ্ট্রপতির নির্দেশ বেআইনি। বিধানসভার অনুমোদন না নিয়েই এই নির্দেশ জারি করেছেন রাষ্ট্রপতি এমনই অভিযোগ করেছেন আইনজীবী।

তাঁর আবেদনের শুনািন অতি দ্রুত করার জন্যও দাবি জানিয়েছেন তিনি। আগামিকালের মামলার শুনানি দ্রুত করার আবেদন আইনজীবী এমএল শর্মা। গতকালই এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করে মোদী সরকার। রাজ্যসভায় প্রথম বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নিয়ে খুব একটা প্রতিবাদ েটকেনি। তাই অনায়াসেই সংদসের দুই কক্ষে পাস হয়ে যায় বিলটি। কাশ্মীরের ৩৭০ ধারা খারিজ করে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।
কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের এই ঐতিহাসিক সিদ্ধান্তের বিরোধিতায় সামিল হয়েছিল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। কিন্তু বেশিরভাগ অবিজেপি দলই এই সিদ্ধান্তের সমর্থনে কথা বলেছেন। এমনকী একাধিক কংগ্রেস নেতাও মোদী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন।
যদিও কাশ্মীরের শেষ রাজা হরি সিংয়ের ছেলে যুবরাজ করণ সিং কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছেন, কাশ্মীর সমস্যা বড় জটিল বিষয়। কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করেই এই সমস্যা মিটে যাবে না। সেসব সমালোচনা অবশ্য খুব একটা ধোপে টেকেনি। জাতীয়তাবাদের জোয়াড়ে ভেসে গিয়েছে প্রতিবাদ। তাই এই মামলাও যে খুব একটা ফলপ্রসূ হবে এমনটা বলা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications