'মোদী চাওয়ালা হলে আমরা দুধওয়ালা', উত্তরপ্রদেশে ভোটমঞ্চ থেকে গর্জে উঠে কী বললেন অখিলেশ যাদব

কথায় বলে, গোবলয়ের ভোট ব্যাঙ্ক যাঁর দখলে তাঁর রাস্তা সংসদে প্রবেশের ক্ষেত্রে সুগম। আর এই গোবলয়কে ২০১৯ ভোটে কার্যত পাখির চোখ করে রেখেছে দেশের সমস্ত রাজনৈতিক দল।

কথায় বলে, গোবলয়ের ভোট ব্যাঙ্ক যাঁর দখলে তাঁর রাস্তা সংসদে প্রবেশের ক্ষেত্রে সুগম। আর এই গোবলয়কে ২০১৯ ভোটে কার্যত পাখির চোখ করে রেখেছে দেশের সমস্ত রাজনৈতিক দল। ভোট উত্তাপের মধ্যেই এদিন মোদীর বিরুদ্ধে ' চাওয়াবলা বনাম দুধওয়ালা'র তত্ত্ব নিয়ে হাজির উত্তরপ্রদেশের 'বাবুয়া' সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব।

মোদী চাওয়ালা হলে আমরা দুধওয়ালা, উত্তরপ্রদেশের মঞ্চ থেকে গর্জে উঠে কী বললেন অখিলেশ

উত্তরপ্রদেশের বাইথোলিতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অখিলেশ বলেন,'মোদী যদি চাওয়ালা হন,তাহলে আমরা দুধওয়ালা। আর দুধ ছাড়া চা তৈরি হয়না। ' উত্তরপ্রদেশের আজমগড়ে নিজের মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে এক জনসভায় এমনই বলেন অখিলেশ যাদব। পাশাপাশি, অখিলেশের প্রশ্ন , যদি বিএসপি এসপি জোটহবে মোদী 'মহাভেজাল' জোট বলেন, তাহলে এনডিএর ৩৮ টি পার্টির জোটকে তিনি কী বলবেন?

উল্লেখ্য, উত্তর প্রদেশের বুকে এদিন ২৪ বছর বাদে এককালের যুযুধান প্রতিদ্বন্দ্বি সমাজবাদী পার্টির মুলাময় সিং ও বিএসপি সুপ্রিমো মায়াবতী জনসভা করতে চলেছেন। আর ত ঘিরে এদিন সকাল থেকেই উত্তরপ্রদেশের বুকে চড়ছে পারদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+