বেতন কমিশনের কাজ জোর কদমে! মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিশেষজ্ঞ কমিটি

খুব তাড়াতাড়ি সপ্তম বেতন কমিশনের প্রস্তাব ত্রিপুরায় লাগু করতে চায় সরকার। সেই জন্য কাজ চলছে পুরোদমে।এই নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান পিপি ভর্মা দেখা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে

খুব তাড়াতাড়ি সপ্তম বেতন কমিশনের প্রস্তাব ত্রিপুরায় লাগু করতে চায় সরকার। সেই জন্য কাজ চলছে পুরোদমে। এই নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান পিপি ভর্মা দেখা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থসচিব এম নাগরানু। পিপি ভর্মা অসমের প্রাক্তন মুখ্যসচিব। রাজ্যের প্রবল আর্থিক সংকটের মধ্যেও বেতন বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বেতন কমিশনের কাজ জোর কদমে! মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিশেষজ্ঞ কমিটি

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের প্রায় দুলক্ষ কর্মীর বেতন বৃদ্ধির নানা বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেছেন। আলোচনা হয়েছে পেনশনভোগীদের নিয়েও।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাজ্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে চতুর্দশ অর্থ কমিশনের সময়ে প্রায় ৯০০ কোটি টাকা লাগবে।

রাজ্যে যেহেতু প্রবল আর্থিক সংকট চলছে, তাই কেন্দ্রের কাছে বিশেষ কেন্দ্রীয় সাহায্যের জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের আর্থিক সংকট দূর করতে কেন্দ্রের বিজেপি সরকার ত্রিপুরার নতুন গঠিত বিজেপি সরকারের জন্য কত টাকা সাহায্য করেন এখন সেটাই অপেক্ষার।

ইতিমধ্যেই ত্রিপুরার টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাদের দাবি পেশ করেছেন। একইসঙ্গে পূর্বতন বাম সরকারের বিরুদ্ধে তারা বঞ্চনার অভিযোগও করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+