আজ থেকে শুরু 'চায়ে পে চর্চা উইথ নমো'

রাজনীতিতে আসার আগে চা বিক্রি করতেন নরেন্দ্র মোদী। এ নিয়ে কংগ্রেস বারবার তাঁকে তাচ্ছিল্য করেছে। কিন্তু সেই 'চাওয়ালা' পরিচয়কে পুঁজি করে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সচেষ্ট হয়েছেন তিনি।
বিজেপি সূত্রে খবর, আগামী দু'মাসে সারা দেশের ২৭টি রাজ্যের ৩০০ শহরের ১০০০ চায়ের দোকানে বসবেন নরেন্দ্র মোদী। শুধু গুজরাতেই ২২টি শহরের ৬১টি চায়ের দোকানে বসবেন বিজেপি-র এই প্রধানমন্ত্রী পদপ্রার্থী। চা খেতে খেতে শুনবেন মানুষের অভাব-অভিযোগ। এর ফলে স্বাভাবিকভাবেই 'ঘরের লোক' হয়ে উঠতে চলেছেন তিনি। এই নির্বাচনী প্রচারাভিযান সরাসরি দেখানো হবে টিভি-তে। বিজেপি-র হাইটেক কর্মীরা মুহূর্তে মুহূর্তে টুইট করে মানুষকে জানাবেন এ ব্যাপারে। এর ছবিও আপলোড করে দেওয়া হবে ফেসবুকে। ফেসবুকে নরেন্দ্র মোদীর যে নিজস্ব পেজ রয়েছে, সেখান থেকে গুণমুগ্ধরা তা শেয়ার করে নিজেদের টাইম লাইনে পোস্ট করতে পারবেন।












Click it and Unblock the Notifications