লোকসভা নির্বাচন কি ১৬ এপ্রিল? সব গুঞ্জনের অবসান করল দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস

২০২৪-এর লোকসভা নির্বাচন ১৬ এপ্রিল হবে কিনা তা নিয়ে স্পষ্টীকরণ করল দিল্লির মুখ্য নির্বাচনী অফিসার। এব্যাপারে সব গুঞ্জনের অবসান করেছেন তিনি। প্রসঙ্গত সিইও অফিসের একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরেই ১৬ এপ্রিল নির্বাচন হবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়।

এব্যাপারে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের নির্বাচন কমিশন অস্থায়ীভাবে ভোটের দিন ২০২৪-এর ১৬ এপ্রিল বলে একটা হিসেব দিয়েছিল। এর উদ্দেশ্য ছিল নির্বাচন পরিকল্পনা শুরু ও শেষের তারিখ গণনা করা। এর কিছুক্ষণ পরে দিল্লির সিইও অফিস থেকে বলা হয়, তারিখটি শুধুমাত্র রেফারেন্সের জন্য।

লোকসভা নির্বাচন কি ১৬ এপ্রিল ?

দিল্লির সিইও-র অফিস একটি ফলোআপ পোস্টও ভারতের নির্বাচন কমিশনকে ট্যাগ করেছে, সেখানে ওই স্পষ্টীকরণ পুনরায় পোস্ট করা হয়েছে। বিশ্বের সব থেকে বড় নির্বাচনী প্রক্রিয়া অনুশীলনের জন্য একটি পরিকল্পনা করতে গেলে শুধুমাত্র রেফারেন্সের জন্য তারিখ উল্লেখ করাটা আদর্শ অনুশীলন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, নির্বাচনের প্রকত তারিখ এখনও নিশ্চিত হয়নি। তবে সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসে শুরু হয়ে মে মাস পর্যন্ত কয়েকটি ধাপে সারা দেশে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। উল্লেখ করা প্রয়োজন ২০১৯-এ সাতটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচন ১১ এপ্রিল শুরু হয়ে ১৯ মে শেষ হয়েছিল। আর ফল ঘোষণা করা হয়েছিল ২৩ মে।

ইতিমধ্যেই পরপর দু'বার লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য তিনি নির্বাচনী লড়াইয়ে সামিল হতে যাচ্ছেন। বিজেপির দাবি এবারের ফল আগের বারের থেকেও ভাল হবে। গেরুয়া শিবির কংগ্রেসের ১৯৮৪ সালের ৪০৩ আসনের রেকর্ড ভাঙতে চায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+