আরটিও তুলে দিচ্ছে কেন্দ্র, জানালেন নীতিন গড়করি

এখানে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি বলেন, "আরটিও-তে টাকার খেলা চলে। সাধারণ মানুষকে হেনস্থা হতে হয়। তাই মান্ধাতা আমলের এই ব্যবস্থা তুলে দেওয়া হবে শীঘ্রই। এর বদলে আমরা একটা সুসংহত ব্যবস্থা চালু করব।"
তিনি আরও বলেন, "ট্রাফিক আইনে কিছু সংস্কার করা হবে। কেউ ট্রাফিক আইন ভঙ্গ করলে এ বার বাড়িতে নোটিশ পাঠানো হবে। চাওয়া হবে জরিমানা। কেউ এর বিরুদ্ধে আদালতে গিয়ে যদি মামলায় হেরে যায়, তবে জরিমানার তিনগুণ টাকা আদায় করা হবে তার কাছ থেকে।"
পাশাপাশি, এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থাগুলির বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। বলেছেন, এদের কাজই হল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাগড়া দিয়ে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা। এমন হলে কীভাবে দেশ এগোবে?












Click it and Unblock the Notifications