Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভিআইপি নিরাপত্তা নিয়ে পর্যালোচনা দেশ জুড়ে! নিরাপত্তা হারাতে চলেছেন পরিচিত যে সব নেতা ও পরিবার

সারা দেশে রাজনৈতিক নেতাদের ভিআইপি নিরাপত্তা দেওয়া নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু নেতার নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে।

সারা দেশে রাজনৈতিক নেতাদের ভিআইপি নিরাপত্তা দেওয়া নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু নেতার নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব এবং সমাজবাদী প্রধান অখিলেশ যাদব। এছাড়াও অন্যদের ক্ষেত্রে নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১৩০ জনের নিরাপত্তা পর্যালোচনা করা হয়েছে বলে সূত্রের খবর।

ভিআইপি নিরাপত্তা নিয়ে পর্যালোচনা দেশ জুড়ে! নিরাপত্তা হারাতে চলেছেন পরিচিত যে সব নেতা ও পরিবারের সদ

মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই দেশব্যাপী রাজনৈতিক নেতাদের ভিআইপি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্রের খবর অনুযায়ী, জেড প্লাস এবং এনএসজি নিরাপত্তা পাওয়া উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, জেড ক্যাটেগরিতে থাকা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব, বিজেপি সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী রাজীব প্রতাপ রুডি, প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহা, হিমাচল প্রদেশের রাজ্যপাল নিযুক্ত হওয়া কলরাজ মিশ্র, লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাতি-নাতনি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর কন্যা এবং নাতির নিরাপত্তা কেন্দ্রের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কিংবা সরিয়ে নেওয়া হয়েছে।

এইসব ভিআইপিদের নিরাপত্তা দেওয়া হত, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের কমান্ডো দিয়ে। যাঁদের মধ্যে থাকতেন সিআরপিএফ, সিআইএসএফ, এনএসজি কিংবা দিল্লি পুলিশের কমান্ডোরা।

এছাড়াও যাঁদের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন, উত্তর প্রদেশের মন্ত্রী সুরেশ রানা, বিহারের বৈশালীর সাংসদ বীনা দেবী, উত্তর প্রদেশের প্রাক্তন সাংসদ উদয় সিং, উত্তর প্রদেশের মন্ত্রী ব্রজেশ পাঠক, বিজেপির অনুপম হাজরা, ইসরো চেয়ারম্যান কে সিভান, প্রাক্তন বিজ্ঞান উপদেষ্টা আর চিদাম্বরম এবং কংগ্রেস নেতা দীপেন্দ্র হুডা।

স্বরাষ্ট্রমন্ত্রক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় তালিকা থেকে সরানো হয়েছে, উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মার নাম। এছাড়াও তালিকায় রয়েছেন, কংগ্রেস নেতা অবতার সিং ভাদানা, মনিপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আড্যপ্রসাদ পান্ডের নামও।

এছাড়াও যাঁদের নিরাপত্তা কমানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন, বিএসপি এমপি সতীশ মিশ্র, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান, প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব, সিআরপিএফ-এর প্রাক্তন ডিজি কে বিজয় কুমার এবং প্রকাশ মিশ্র।

যাঁদের নিরাপত্তা কমানো হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন, প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র অভিজিত মুখোপাধ্যায়, কংগ্রেস নেতা আনন্দ শর্মা, রাজ বব্বর, দিগ্বিজয় সিং, একে অ্যান্টনি, মনীশ তিওয়ারি, শারদ যাদব, সীতারাম ইয়েচুরি, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর পালিত কন্যা নমিতা কাউল ভট্টাচার্য, প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+